শেয়ারFacebookWhatsApp

'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর দশঘরা গ্রামের মাতব্বর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিল কেন?

উত্তর: 'আম-আঁটির ভেঁপু' গল্পে দশঘরা গ্রামের মাতব্বর নিচু জাতের সদ্গোপ হওয়ায় হরিহর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিল। 'আম-আঁটির ভেঁপু' গল্পে দরিদ্র ব্রাহ্মণ হরিহর রায়বাড়িতে মাসিক আট টাকা বেতনে চাকরি করে সংসার চালায়। অভাবের কারণে ছেলে-মেয়ে অপু-দুর্গার ঠিকমতো যত্ন নিতে পারে না। এমন টানাপোড়েনের সংসারে দশঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের সঙ্গোপ হরিহরকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং তার গ্রামে গিয়ে বসবাস করার প্রস্তাব করে। হরিহর সঙ্গে সঙ্গে রাজি না হয়ে ঘরে ফিরে স্ত্রী সর্বজয়ার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করে। এ সময় সর্বজয়াকে বলে লোকটির পরিচয় যেন সে গোপন রাখে। কারণ যারা মন্ত্র চেয়েছে তারা নিচু জাতের সদ্গোপ। আর এটি জানাজানি হলে ব্রাহ্মণ সমাজে তাদের মানসম্মান থাকবে না।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর দশঘরা গ্রামের মাতব্বর লোকটির পরিচয় গোপ…

উদ্দীপক

রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' গল্পের নায়িকা মৃন্ময়ী। সে স্বভাবগতভাবে চঞ্চল ও সমাজের কোনো বিধিনিষেধ মানে না। শ্বশুরবাড়ির পরিবেশের সাথেও সে মানিয়ে নিতে পারে না। সারা দিন খেলার সাথিদের নিয়ে মাঠে-ঘাটে, বন-জঙ্গলে ঘুরে বেড়ানোতেই তার আনন্দ। এর গাছের জাম, ওর গাছের লিচু পেড়ে খাওয়াই তার উপভোগের বিষয়। কোথাও সে এক বিন্দু স্থির থাকতে পারে না।তার জন্য পাড়া-প্রতিবেশীর অভিযোগের শেষ নেই।

উত্তর

অপুর চোখগুলো বেশ ডাগর ডাগর।

উত্তর

'আম-আঁটির ভেঁপু' গল্পে দশঘরা গ্রামের মাতব্বর নিচু জাতের সদ্গোপ হওয়ায় হরিহর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিল। 'আম-আঁটির ভেঁপু' গল্পে দরিদ্র ব্রাহ্মণ হরিহর রায়বাড়িতে মাসিক আট টাকা বেতনে চাকরি করে সংসার চালায়। অভাবের কারণে ছেলে-মেয়ে অপু-দুর্গার ঠিকমতো যত্ন নিতে পারে না। এমন টানাপোড়েনের সংসারে দশঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের সঙ্গোপ হরিহরকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং তার গ্রামে গিয়ে বসবাস করার প্রস্তাব করে। হরিহর সঙ্গে সঙ্গে রাজি না হয়ে ঘরে ফিরে স্ত্রী সর্বজয়ার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করে। এ সময় সর্বজয়াকে বলে লোকটির পরিচয় যেন সে গোপন রাখে। কারণ যারা মন্ত্র চেয়েছে তারা নিচু জাতের সদ্গোপ। আর এটি জানাজানি হলে ব্রাহ্মণ সমাজে তাদের মানসম্মান থাকবে না।

উত্তর

দুরন্তপনার দিক দিয়ে উদ্দীপকের মৃন্ময়ীর সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে দুর্গা চরিত্রে প্রবল দুরন্তপনা লক্ষ করা যায়। সারা দিন সে বনবাদাড়ে ঘুরে বেড়ায়। অন্যের গাছ থেকে ফল সংগ্রহ করে। মায়ের বকুনি সত্ত্বেও তার দুষ্টুমি অব্যাহত থাকে। উদ্দীপকে 'সমাপ্তি' গল্পের নায়িকা মৃন্ময়ীর কিশোরী বয়সের চঞ্চলতা ও দুরন্তপনার দিকটি তুলে ধরা হয়েছে। মৃন্ময়ী সারা দিন তার খেলার সাথিদের নিয়ে মাঠ-ঘাটে, বন-জঙ্গলে ঘুরে বেড়ায়। এর গাছের আম, লিচু পেড়ে খেয়ে আনন্দে মেতে ওঠে। উদ্দীপকের মৃন্ময়ীর এই স্বভাব-বৈশিষ্ট্যের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গার মিল রয়েছে। দুর্গাও কিশোরী, চঞ্চল। সে তার ছোটো ভাই অপুকে সঙ্গে নিয়ে সারা গ্রামে ছুটে বেড়ায়। তার দুরন্তপনায় গ্রামের মাঠ-ঘাট, বন-জঙ্গল মুখর। সে নানা ফলমূল সংগ্রহ করে। মায়ের চোখ ফাঁকি দিয়ে নিজের খেয়ালমতো ছুটে বেড়ায়। দুর্গা পটলিদের বাগান থেকে আমের কুশি কুড়িয়ে এনে ছোটো ভাই অপুকে নিয়ে তেল-নুন দিয়ে মাখিয়ে খায়। দুর্গাও উদ্দীপকের মৃন্ময়ীর মতো প্রকৃতির রাজ্যে অবাধে বিচরণ করে। প্রকৃতিই যেন তার ঘনিষ্ঠ বন্ধু। এসব দিক দিয়ে মৃন্ময়ী ও দুর্গার মধ্যে সাদৃশ্য রয়েছে।

উত্তর

শৈশবের দুরন্তপনা আলোচ্য গল্পের মূলভাব হওয়ায় উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাব আছে বলেই আমি মনে করি। শৈশবে শিশু আনন্দ ও দুরন্তপনায় মেতে থাকে। বাবা-মায়ের শাসন উপেক্ষা করে তারা প্রকৃতির বুকে ছুটে বেড়ায়। নানা রকম খেলাধুলা করে, গাছে চড়ে, ফুল-ফল সংগ্রহ করে। সংসারের অভাবের কারণে যত্ন নিতে না পারলেও শিশুরা স্বাধীনভাবে ছুটে বেড়িয়ে আনন্দ অনুভব করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে লেখক প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দময় শৈশবের পরিচয় তুলে ধরেছেন। এই দুই ভাই-বোন মানুষের চিরায়ত শৈশবের প্রতীক। মনের আনন্দে গ্রামের ঝোপ-ঝাড়ে ছুটে বেড়ায়। ফলমূল সংগ্রহ করে খায়। সারা দিন বনবাদাড়ে ঘুরে বেড়ানোর জন্য মায়ের বকুনি খেলেও তাদের দুরন্তপনা থামে না। শৈশবের এ দুরন্তপনাই আলোচ্য গল্পের মূলভাব, যা উদ্দীপকের মৃন্ময়ীর আচরণেও ফুটে উঠেছে। সেও. সারা দিন খেলার সাথিদের নিয়ে মাঠ-ঘাটে, বন-জঙ্গলে ঘুরে বেড়ায়। 'আম-আঁটির ভেঁপু' গল্পটি মূলত গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবনালেখ্য। এই দুই ভাই-বোন অপু ও দুর্গা। তারা প্রকৃতির নানা বস্তুর সঙ্গে মিলেমিশে হাসি-আনন্দে মেতে থাকে। গল্পে এই দুই ভাই-বোনের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে উদ্দীপকের মৃন্ময়ীর মধ্যে। এখানে মৃন্ময়ী গল্পের দুর্গার সার্থক প্রতিনিধি হয়ে উঠেছে। এসব দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাব আছে।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।