সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: স্বামী হরিহরের মুখে দশঘরার এক অবস্থাপন্ন লোকের প্রস্তাব শুনে আগ্রহে স্ত্রী সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো। 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে এবং বিভিন্ন লোকের বাড়িতে পূজা করে কোনো রকমে সংসার চালাচ্ছিল। ব্রাহ্মণ হওয়ায় দশঘরার এক অবস্থাপন্ন সদ্গোপ তাকে তাদের গ্রামে গিয়ে বাস করতে বলে। বসতবাড়ির পাশাপাশি ধানের জমিও দিতে চায় তারা। হরিহর এই কথা স্ত্রী সর্বজয়াকে বললে আগ্রহের আতিশয্যে তার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন? বুঝিয়ে লেখো।
উত্তর