'আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই।' সর্বজয়ার এ কথার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: 'আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই।'-সর্বজয়ার এ কথা বলার কারণ হলো দারিদ্র্য। 'আম-আঁটির ভেঁপু' গল্পের এক দরিদ্র পরিবারের বউ সর্বজয়া। স্বামী হরিহরের রোজগার খুবই কম। দুই সন্তান নিয়ে তাদের কোনো রকমে দিন পার হয়। মাঝে মাঝে প্রচন্ড অভাবের সময় তারা অন্যের কাছে ধার করে। কিন্তু সেই ধার আর শুধতে পারে না। চারপাশ থেকে পাওনাদারেরা চাপ দিতে থাকে। এমন অবস্থায় সর্বজয়া খুবই অসহায় বোধ করে। তাই ক্ষোভে, অভিমানে সে প্রশ্নোক্ত উক্তিটি করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই।' সর্বজয়ার এ কথার কা…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর