দশঘরার লোকটির প্রস্তাবে হরিহর তৎক্ষণাৎ রাজি হয়নি কেন?
উত্তর: নিজের আর্থিক অসচ্ছলতা প্রকাশ পাওয়ার ভয়ে হরিহর দশঘরার লোকটির প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হয়নি। 'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর ব্রাহ্মণ পরিবারের সন্তান হলেও দারিদ্র্যের কষাঘাতে তার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে যে অল্প কয়টা টাকা পায় তা দিয়ে তার সংসার ঠিকঠাক চলে না। চারদিকে তার দেনার বোঝা। এমন অবস্থায় দশঘরার এক সদগোপ হরিহরকে তার এলাকায় ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং সেই গ্রামে গিয়ে বাস করার প্রস্তাব দেয়। কিন্তু হরিহর সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবে রাজি হয়নি, কারণ এতে ব্রাহ্মণ হিসেবে তার আত্মসম্মানে বাধে এবং লোকটি তার অসচ্ছল অবস্থা বুঝে যেত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দশঘরার লোকটির প্রস্তাবে হরিহর তৎক্ষণাৎ রাজি হয়নি কেন?
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর