শেয়ারFacebookWhatsApp

ভাঁড়েও ভবানী শব্দের অর্থ কী?

উত্তর: ভাঁড়েও ভবানী শব্দের অর্থ রিক্ত বা শূন্য।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

ভাঁড়েও ভবানী শব্দের অর্থ কী?

উদ্দীপক

বিশ্ববিদ্যালয় পাঠ শেষ করে শফিক গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন। গ্রামের তরুণ-যুবকদের সঙ্গে নিয়ে গড়ে তোলেন একটি গণপাঠাগার। তরুণ প্রজন্মকে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। কিন্তু কিছু অভিভাবক ক্লাসের পড়ার বাইরে অন্য বই পড়াকে সময়ের অপচয় বলে মনে করেন। তাঁরা শফিক স্যারের উদ্যোগের বিরোধিতা করতে এলে শফিক স্যার তাঁদের উদ্দেশ্যে বলেন- রোগীর চিকিৎসার জন্য যেমন হাসপাতাল প্রয়োজন, তেমনই মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে নিয়মিত বই পড়া প্রয়োজন।

Sylhet · 2025

উত্তর

ভাঁড়েও ভবানী শব্দের অর্থ রিক্ত বা শূন্য।

উত্তর

"সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।"- এ কথা বলতে বোঝানো হয়েছে, যথার্থ শিক্ষিত ব্যক্তি স্বচ্ছন্দচিত্তে ও স্বতস্ফূর্তভাবে শিক্ষা অর্জন করে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। যে ব্যক্তি স্কুল-কলেজের শিক্ষাই শুধু নয়, নিজ অনুসন্ধিৎসা ও আগ্রহে জ্ঞানের নানা বিষয়ে অবগাহন করেছেন তিনি সুশিক্ষিত। এই শিক্ষা নিজে নিজে অর্জন করতে হয়। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষক কেবল শিক্ষার্থীকে পথ দেখাতে পারেন, শিক্ষার্থীর কৌতূহল বাড়াতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন; মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিয়ে তার জ্ঞান পিপাসাকে বাড়িয়ে তুলতে পারেন। শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ব অর্জন করে সমাজের কল্যাণ সাধন করে থাকেন। এ কারণেই স্বশিক্ষিত লোককে লেখক সুশিক্ষিত বলেছেন।

উত্তর

উদ্দীপকের অভিভাবকদের আচরণে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ত্রুটিযুক্ত দিকটি প্রতিফলিত হয়েছে।'বই পড়া' প্রবন্ধে লেখক প্রচলিত শিক্ষা পদ্ধতিকে ত্রুটিপূর্ণ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অন্তরায় হিসেবে তুলে ধরেছেন। তিনি মনে করেন আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের জোর করে বিদ্যা গেলানো হয় শুধু শিক্ষার নগদ লাভের কথা চিন্তা করে। এখানে তাদের মানসিক বিকাশের জন্য পাঠ্য বিষয়ের বাইরের কোনো বই পড়তে উদ্বুদ্ধ করা হয় না।উদ্দীপকের শিক্ষক শফিক তরুণ প্রজন্মকে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। কিন্তু কিছু অভিভাবক ক্লাসের পড়ার বাইরে অন্য বই পড়াকে সময়ের অপচয় মনে করেন। অভিভাবকদের এমন নির্বুদ্ধিতাকে 'বই পড়া' প্রবন্ধেও লেখক তুলে ধরেছেন। প্রবন্ধটিতে লেখক বলেন, আমাদের দেশের শিক্ষাপদ্ধতি জোর করে বিদ্যা গেলানোর পক্ষপাতী। ফলে স্কুল-কলেজে সেটিই দেখা যায়। সেখানে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাঠ্যবই পড়ানো হয়। তারা সেটি আয়ত্ত করতে পারে কি না সেদিকে তাদের খেয়াল নেই। বাইরের বিভিন্ন বই স্বেচ্ছায় পড়ে তারা যে স্বশিক্ষায় শিক্ষিত হবে সেই সুযোগ তাদের দেওয়া হয় না। শিক্ষার ত্রুটিযুক্ত এই দিকটি উদ্দীপকের অভিভাবকদের আচরণে দেখা যায়।

উত্তর

"শফিক স্যারের ভাবনা 'বই পড়া' প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে।”- মন্তব্যটি যথার্থ। কারণ আলোচ্য প্রবন্ধের লেখকও জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন।'বই পড়া' প্রবন্ধে লেখক মানুষের মানসিক বিকাশ ও বিচিত্র বিষয়ে জ্ঞানার্জনের জন্য বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন। আবার আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় তিনি লাইব্রেরিকে মনের হাসপাতাল হিসেবে তুলনা করেছেন। কেননা লাইব্রেরিতে মানুষ নিজের পছন্দমতো বই পড়ে বিচিত্র বিষয়ে জ্ঞান লাভ করে নিজের মনকে সমৃদ্ধ করতে পারে। 'বই পড়া' প্রবন্ধে লেখক পাঠে অনীহার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করেছেন। প্রচলিত শিক্ষাব্যবস্থা কীভাবে আমাদের হৃদয়বৃত্তিকে প্রস্ফুটিত না করে তা নষ্ট করে দেয় সেই দিকটি ব্যাখ্যা করেছেন। তিনি স্কুল-কলেজে জোর করে বিদ্যা গেলানোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃষ্টিশীলতাকে নষ্ট করার কথা বলেছেন। এসব হীন অবস্থা থেকে উত্তরণের জন্য, স্বশিক্ষা অর্জনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই পড়ার প্রতি লেখক বিশেষ জোর দিয়েছেন। যাতে শিক্ষার্থীরা তাদের রুচি ও পছন্দ অনুযায়ী বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। অন্যদিকে উদ্দীপকের শফিক স্যারও তরুণ প্রজন্মকে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। তিনি মনে করেন মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে নিয়মিত বই পড়া প্রয়োজন। 'বই পড়া' প্রবন্ধে লেখক যথার্থ শিক্ষিত হয়ে মনের প্রসার ঘটানোর জন্য বই পড়তে বলেছেন। এ কারণে তিনি লাইব্রেরিকে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ মানুষ সেখানে গিয়ে পছন্দমতো বই পড়ে জ্ঞান অর্জন করে। লেখক মানসিক বিকাশ ও জ্ঞানলাভের জন্য বই পড়তে উৎসাহিত করেছেন। লেখকের সেই পরামর্শের সঙ্গে উদ্দীপকের শফিক স্যারের পরামর্শ একসূত্রে গাঁথা। তিনি তরুণ-যুবকদের নিয়ে গড়ে তোলেন পাঠাগার। অভিভাবকদের পরামর্শ দেন শিক্ষার্থীদের যেন নানা রকম বই পড়ার সুযোগ দেওয়া হয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।