"মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়।"- প্রাবন্ধিকের এমন কথা বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: "মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়”- প্রাবন্ধিক আমাদের দুরবস্থার কথা স্মরণ করে তীক্ষ্ণ কন্ঠে কথা বলার ধরন বুঝাতে এ কথা বলেছেন। 'বই পড়া' প্রবন্ধের প্রশ্নোক্ত লাইনটিতে কড়ি বলতে বোঝানো হয়েছে চড়া সুর। নরম সুরে সব জায়গায় কাজ হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা তা লেখককে ভাবিয়ে তোলে। প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই আমরা মনের দিক থেকে হয়ে উঠেছি নির্জীব ও নীরস। এ অবস্থা এতটাই শোচনীয় পর্যায়ে চলে গেছে যে তা তুলে ধরতে গিয়ে লেখক কোমল সুর পরিহার করে চড়া সুরে কথা বলেছেন। কারণ এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে কেবল কোমল সুরে আলাপ করলে চলবে না, চড়া সুরও প্রয়োগ করতে হবে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়।"- প্রাবন্ধিকের এ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর