"বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়" বলতে বোঝানো হয়েছে গুরু শিষ্যকে বিদ্যাদান করতে পারেন না, তিনি উত্তরসাধক মাত্র। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়। গুরু শিষ্যকে বিদ্যালাভের পথ দেখিয়ে দিতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করে দিতে পারেন, তার জ্ঞানপিপাসাকে বাড়িয়ে দিতে পারেন। কিন্তু শিক্ষা ছাত্রের নিজেকে অর্জন করে নিতে হয়। যে ছাত্র নিজে থেকে শিক্ষা গ্রহণে তৎপর না হবে তাকে কোনোভাবেই শিক্ষাদান করা সম্ভব নয়। তাই বলা হয়েছে, বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর