শেয়ারFacebookWhatsApp

প্রমথ চৌধুরী কোন বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: প্রমথ চৌধুরী 'সবুজপত্র' নামক বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিলেন।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

প্রমথ চৌধুরী কোন বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিলেন?

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী নুরিন উপন্যাস পড়তে পছন্দ করেন। তার শিক্ষক হজরত আলি সাহেব বলেন, "জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার বিকল্প নেই।” নুরিনের বাবাও মেয়ের বই পড়ার আগ্রহ দেখে তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করিয়ে দেন।

উত্তর

প্রমথ চৌধুরী 'সবুজপত্র' নামক বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিলেন।

উত্তর

"সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।"- এ কথা বলতে বোঝানো হয়েছে, যথার্থ শিক্ষিত ব্যক্তি স্বচ্ছন্দচিত্তে ও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা অর্জন করে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। যে ব্যক্তি স্কুল-কলেজের শিক্ষাই শুধু নয়, নিজ অনুসন্ধিৎসা ও আগ্রহে জ্ঞানের নানা বিষয়ে অবগাহন করেছেন তিনি সুশিক্ষিত। এই শিক্ষা নিজে নিজে অর্জন করতে হয়। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষক কেবল শিক্ষার্থীকে পথ দেখাতে পারেন, শিক্ষার্থীর কৌতূহল বাড়াতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন; মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিয়ে তার জ্ঞান পিপাসাকে বাড়িয়ে তুলতে পারেন। শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ব অর্জন করে সমাজের কল্যাণ সাধন করে থাকেন। এ কারণেই স্বশিক্ষিত লোককে লেখক সুশিক্ষিত বলেছেন।'

উত্তর

উদ্দীপকের মূলভাব 'বই পড়া' প্রবন্ধের স্বেচ্ছায় বই পড়ে মানুষের জীরন গঠনে লাইব্রেরির গুরুত্বের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।'বই পড়া' প্রবন্ধে লাইব্রোরির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। লাইব্রেরি মানুষের মন ও আত্মার জ্ঞানপিপাসা নিবারণ করে। এই পবিত্র জায়গায় এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ও স্বচ্ছন্দচিত্তে জ্ঞান আহরণ করতে পারে। এই স্বশিক্ষাই প্রকৃত শিক্ষা। মানবজীবন গঠনে তাই লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের নুরিনের মধ্যে স্বশিক্ষিত হওয়ার প্রবণতা দেখা যায়। সে উপন্যাস পড়তে পছন্দ করে। তার শিক্ষক হজরত আলি সাহেব তাকে বলেন, "জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে বই পড়ার কোনো বিকল্প নেই।” বই পড়ার প্রতি আগ্রহ দেখে তার বাবা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করিয়ে দেন। মানবজীবন গঠনে বা স্বশিক্ষিত হওয়ার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা ও গুরুত্বের কথা 'বই পড়া' প্রবন্ধেও আলোচিত হয়েছে। প্রবন্ধে লেখক লাইব্রেরিকে মনের হাসপাতালের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত হওয়ার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। স্বেচ্ছায় বই পড়ার মাধ্যমেই যথার্থ শিক্ষিত হয়ে ওঠা সম্ভব। লেখকের মতে- "লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন ধরনের বইয়ের সংস্পর্শে এসে মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে।” 'বই পড়া' প্রবন্ধের এই দিকের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপকটির মূলভাব মূলত 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষকে প্রস্ফুটিত করে।"- বক্তব্যটি যথার্থ। কেননা 'বই পড়া' প্রবন্ধের - আলোচনা আরও ব্যাপক ও বিস্তৃত।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব উপস্থাপন করে কীভাবে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায় সেসব গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছেন। তাঁর মতে, যে বিষয় পাঠক স্বেচ্ছায় গ্রহণ করতে পারে সেটি তার মানসিক বিকাশে ভূমিকা রাখে। এর জন্য তিনি বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দিয়েছেন। আবার শিক্ষাব্যবস্থার ত্রুটিও তিনি তুলে ধরেছেন। উদ্দীপকে লাইব্রেরির গুরুত্বের কথা আলোচিত হয়েছে। এখানে নুরিনের বই পড়ার প্রতি অনুরাগ দেখা যায়। তার বাবা তাকে ভর্তি করিয়ে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে। তার শিক্ষক বলেন, "জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই।” উদ্দীপকের এ বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে আলোচিত অনেক বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়।'বই পড়া' প্রবন্ধে লেখক মানবজীবন গঠনে লাইব্রেরির গুরুত্বের কথা তুলে ধরার পাশাপাশি আমাদের দেশে শিক্ষাব্যবস্থার অসংগতির দিকগুলোও তুলে ধরেছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অপূর্ণাঙ্গতা, বই পড়ার প্রতি মানুষের অনীহা, অতীত শিক্ষাব্যবস্থা, শিক্ষাগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সাহিত্যের প্রতি রুচিবোধ, বই পড়ার গুরুত্ব ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। প্রবন্ধের এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।