শেয়ারFacebookWhatsApp

শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?

উত্তর: শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো- সাহিত্যচর্চা।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?

উদ্দীপক

তিতলী দশম শ্রেণির ছাত্রী। সে লেখাপড়ায় খুব ভালো। পাঠ্যবইয়ের পাশাপাশি সে অন্যান্য বইও পড়ে। সপ্তাহে একদিন হলেও পাবলিক লাইব্রেরিতে তার যাওয়া চা-ই চাই। তার দরিদ্র মা এ নিযে খুব শঙ্কায় থাকেন। কারণ তার ধারণা স্কুলের বই বাদে অন্য বই পড়লে তিতলী পরীক্ষায় ভালো করতে পারবে না। ফলাফল ভালো করতে না পারলে ভবিষ্যতে ভালো একটা চাকরিও সে পাবে না। ফলে ঘুচবে না তাদের দরিদ্রতা।

Chittagong · 2022

উত্তর

শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো- সাহিত্যচর্চা।

উত্তর

'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন, কারণ লাইব্রেরিতে লোকে স্বেচ্ছায় ও স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন, আমাদের স্কুল-কলেজের শিক্ষাপদ্ধতি উলটো। সেখানে ছেলেদের জোর করে বিদ্যে গেলানো হয়। ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে লাইব্রেরিতে প্রত্যেকে নিজ নিজ শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন।

উত্তর

উদ্দীপকের তিতলীর মায়ের ধারণা 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক তথা নগদ বাজারদরের দিককে ইঙ্গিত করে। 'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন। তাঁর মতে এ ধরনের শিক্ষা ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। অন্যদিকে লাইব্রেরিতে গিয়ে লোকে স্বেচ্ছায় ও স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। এ কারণে তিনি লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন। নোট মুখস্থ করে পাশ করে চাকরির জন্য সবাই শিক্ষার বস্তুগত চাহিদা পূরণের প্রতি লালায়িত। শিক্ষার মাধ্যমে জ্ঞানার্জনের কথা ব্যতিরেকে মানুষ অর্থ উপার্জনে বেশি আগ্রহী। তারা ভাবে যে শিক্ষা তাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর করবে। কারণ প্রচলিত শিক্ষাব্যবস্থা তাদের জ্ঞান উপার্জন অপেক্ষা অর্থ উপার্জন করতে শেখায়। উদ্দীপকের তিতলী পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পাঠ করায় তার মা ভয় পান। তিনি মনে করেন তিতলী পাঠ্যবই ভালোভাবে পড়লেই ভালো ফল লাভ করবে এবং ভালো চাকরি পাবে। মায়ের এ ধারণা 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত শিক্ষার ফল লাভ বা নগদ বাজারদরের বিষয়টিকে নির্দেশ করে। এর কারণ বেশিরভাগ মানুষই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে পারে না। উদ্দীপকের মায়ের ক্ষেত্রেও তাই ঘটেছে। তিনি স্বচ্ছন্দচিত্তে বই পড়ে জ্ঞান অর্জন করার বিষয়টি বুঝতে পারেননি তাই স্কুলের সিলেবাসভুক্ত বই পড়ার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, যা মানুষের প্রকৃত শিক্ষা ও মনুষ্যত্বের জাগরণের অন্তরায়। এভাবে তিতলীর মায়ের ধারণা আলোচ্য প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক তথা নগদ বাজারদরের দিককে ইঙ্গিত করে।

উত্তর

'বই পড়া' প্রবন্ধে লেখক সুশিক্ষিত মানুষ যে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারার কথা বলেছেন সেই দিক বিবেচনায় তিতলীর মতো শিক্ষার্থীরাই প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।'বই পড়া' প্রবন্ধে লেখক বাঙালির মনে বই পড়ার আগ্রহ জাগিয়ে তুলতে চেয়েছেন, যাতে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। পাঠ্যবইয়ের বাইরে ইচ্ছেমতো বই পড়ে বিভিন্নমুখী জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রগতিশীল চিন্তার অধিকারী হয়। ফলে তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করে। 'বই পড়া' প্রবন্ধে লেখকের মতে- সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। আর স্বশিক্ষিতরা প্রগতিশীল চেতনার অধিকারী হয়ে জগতের সঙ্গে তাল মিলিয়ে চলে। বই পড়ার মাধ্যমে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণেই তা সম্ভব হয়। উদ্দীপকের তিতলী পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়ে। সে লাইব্রেরিতে যায় বিভিন্ন বই পড়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে; তা না হলে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বিভিন্নমুখী জ্ঞান অর্জন। সেই বিবেচনায় তিতলির বই পড়ার দিকটি গুরুত্বপূর্ণ। 'বই পড়া' প্রবন্ধেও লেখক বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। একজন মানুষ শিক্ষিত হয়ে ওঠে স্বশিক্ষার মাধ্যমে, আর স্বশিক্ষার অন্যতম বিষয় হলো বই পড়া। লেখকের মতে মনের প্রসারতার জন্য এবং যথার্থ শিক্ষিত হতে হলে বই পড়তে হবে। স্বেচ্ছায় লাইব্রেরিতে গিয়ে বই পড়ার মাধ্যমেই যথার্থ শিক্ষিত হয়ে ওঠা সম্ভব।'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন ধরনের বইয়ের সংস্পর্শে এসে মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠার কথা বলেছেন। বই পড়ার মাধ্যমে মানুষ অজানাকে জানার সুযোগ পায়, যা উদ্দীপকের তিতলীর কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পেয়েছে। এই বিচারে তার মতো শিক্ষার্থীরাই প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।