“উদ্দীপকের রাহেলার আচরণে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকের রাহেলার আচরণে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ার গুরুত্বের দিকটি প্রকাশিত হওয়ায় “উদ্দীপকের রাহেলার আচরণে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে”- মন্তব্যটি যথার্থ। 'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিতে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যচিত্তে বই পড়ে মানসিক বিকাশের প্রতি গুরুত্বারোপ করেছেন। তাঁর মতে - বর্তমানে প্রচলিত শিক্ষাব্যবস্থায় লাইব্রেরি হলো মনের হাসপাতাল। স্কুল-কলেজকৃত ক্ষতি পুষিয়ে নিতে গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা অতীব জরুরি। উদ্দীপকের রাহেলা একজন সচেতন মা। তিনি তার মেয়ে রেণুকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পড়তে উৎসাহিত করেন, বিভিন্ন উপলক্ষ্যে বই উপহার দেন এবং নিজের বাসায় পারিবারিক লাইব্রেরি গড়ে তুলেছেন। 'বই পড়া' প্রবন্ধেও লেখক লাইব্রেরিতে বই পড়া ও গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। উদ্দীপকের রাহেলা বেগমের উদ্দিষ্ট হলো তার মেয়ে রেণুকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা। সেই জন্যে তিনি তার বাড়িতে পারিবারিক লাইব্রেরি গড়ে তুলেছেন যাতে তার মেয়ে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যচিত্তে বই পড়ে নিজের মানস গঠন করতে পারে। 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকেরও চাওয়া- লাইব্রেরিতে স্বেচ্ছায় বই পড়ে বর্তমান প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলা। জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে লাইব্রেরিমুখী হওয়া। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপকের রাহেলার আচরণে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার প্রতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর