রেহানার কাজে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রেহানার কাজে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের প্রতি উদ্বাহু থাকার দিকটি প্রকাশিত হয়েছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেন, বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও শখ হিসেবে তিনি কাউকে বই পড়ার উপদেশ দিতে রাজি নন। আমাদের মতো এমন রোগ-শোক-দুঃখ-দারিদ্র্যের দেশে মানুষ শিক্ষার নগদ ফল লাভের জন্য উদ্বাহু, তাই তাঁর এমন পরামর্শকে মানুষ কুপরামর্শ ভাবে। উদ্দীপকের রেহানা বেগম লাইব্রেরিতে বই পড়াকে সময় নষ্ট মনে করেন। পরীক্ষায় ভালো করার জন্য তিনি তার মেয়ে রিয়াকে স্কুলের নির্ধারিত বই পড়ার পরামর্শ দেন। তাই রেহানা 'বই পড়া' প্রবন্ধে বর্ণিত, শিক্ষার নগদ বাজারদরের গুরুত্বের দিকটি নির্দেশ করেছেন। লেখক এ প্রবন্ধে উল্লেখ করেছেন, পাশ করা আর শিক্ষিত হওয়া এক নয়। কিন্তু এ দেশের পেশাদাররা পাশ করাকেই শিক্ষার পূর্ণাঙ্গ দিক মনে করে। ফলে উদ্দীপকের রেহানার কাজে শিক্ষার নগদ বাজারদরের দিকটিই প্রকাশিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
রেহানার কাজে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর