"উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর ভাবনা যেন লেখকের চিন্তারই প্রতিফলন।”- মন্তব্যটি 'বই পড়া' প্রবন্ধের আলোকে বিচার কর।
উত্তর: "উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর ভাবনা যেন লেখকের চিন্তারই প্রতিফলন।”- মন্তব্যটি যথার্থ। কেননা লেখক মানুষের জ্ঞানের বিকাশের জন্য বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব সম্পর্কে তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। বই পড়ার অভ্যাস সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অনেক বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করার কথা বলেছেন। তিনি মনে করেন, লাইব্রেরিতে মানুষ নিজের ইচ্ছামতো বই পড়ে স্বেচ্ছায় জ্ঞান অর্জন করতে পারে। এভাবে মানুষের মানসিক বিকাশ ঘটে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধির জন্য বই পড়া, জ্ঞান ও সাহিত্যচর্চার বিকল্প নেই। আর লেখক বই পড়ার জন্য সবার ওপরে স্থান দিয়েছেন লাইব্রেরিকে। কেননা লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় এবং নিজের পছন্দের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। পাঠকের নিজের মনের দাবি লাইব্রেরিতে পূরণ হয় বলে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে লেখক লাইব্রেরিতে গিয়ে জ্ঞানচর্চা করার প্রতি জোর দিয়েছেন। লাইব্রেরির প্রয়োজনীয়তা নিয়ে লেখকের চিন্তার প্রতিফলন উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ দেখা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ লাইব্রেরিকে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড বলা হয়েছে। কেননা বুদ্ধির জাগরণ পুস্তক অধ্যয়নের মাধ্যমেই হয়। আর পুস্তক অধ্যয়নের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান হলো লাইব্রেরি। মূলত জ্ঞানচর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা ও লাইব্রেরির মাহাত্ম্য উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ ফুটে উঠেছে, যা লেখকের চিন্তারই 'প্রতিফলন। এই বিবেচনায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর ভাবনা যেন লেখকের চিন্তারই প্রতিফলন।”- মন্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর