উদ্দীপকে বর্ণিত শিক্ষকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের প্রতিফলিত দিক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শিক্ষকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের প্রতি গুরুত্বের দিকটি প্রতিফলিত হয়েছে।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়াকে সর্বশ্রেষ্ঠ শখ বললেও আমাদের দেশের প্রেক্ষাপটে তিনি একে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে রাজি নন। কেননা আমাদের এই রোগ-শোক, দুঃখ-দারিদ্র্যের দেশে শিক্ষার ফল লাভের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। যে শিক্ষায় নগদ কোনো ফল কিংবা আর্থিক দিক না থাকে তা এখানে সাদরে গ্রহণ করা হয় না। উদ্দীপকে বর্ণিত শিক্ষক তিয়াশার বিভিন্ন ধরনের বই পড়াকে সময়ের অপচয় মনে করেন। তার মতে যেগুলো পরীক্ষায় এ-প্লাস পাওয়ার জন্য কাজে লাগবে সেগুলোই তিয়াশার পড়া উচিত। ওই শিক্ষকের এমন মনোভাব 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভ বা নগদ বাজারদরের প্রতি গুরুত্বের দিকটিকে নির্দেশ করে। লেখক এ প্রবন্ধে বলেন, সমাজে এমন কিছু নির্বোধ লোক আছে যারা মনে করে, যে শিক্ষা পাশ করা কিংবা ভালো ফলাফল করতে কাজে লাগে সেটি গুরুত্বপূর্ণ। তারা মনে করে অযথা সাহিত্যচর্চার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে শিক্ষার ফল নগদ পাওয়া যায় তারা সে শিক্ষার পক্ষপাতী।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিক্ষকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের প্রতিফলিত দিক ব্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর