"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধের লেখক বই পড়ার গুরুত্ব নির্দেশ করে বেশি বেশি বই পড়তে বলেছেন যা উদ্দীপকের শিহাবের মানসিকতায় প্রতীয়মান হয়েছে। তাই "উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত ব্যক্ত হয়েছে" মন্তব্যটি যথার্থ।'বই পড়া' প্রবন্ধের লেখক স্বেচ্ছায় বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। এজন্য তিনি শহর থেকে প্রত্যন্ত গ্রামে, পাড়ায়-মহল্লায় লাইব্রেরি গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। বই পড়ার মাধ্যমে মনের প্রসার ঘটিয়ে জাত মানুষ হওয়া যায়। উদ্দীপকের শিহাবের প্রধান শখ বই পড়া। সে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে লাইব্রেরিতে যায়। 'বই পড়া' প্রবন্ধের লেখকও লাইব্রেরিকে মনের হাতপাতাল বলেছেন। তিনি শিক্ষার্থীদের নিজের পছন্দ ও অভিরুচি অনুযায়ী বই পড়তে উৎসাহিত করেছেন। 'বই পড়া' প্রবন্ধের লেখক বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লব্ধ জ্ঞান পূর্ণাঙ্গ নয় বলেই ব্যাপকভাবে বই পড়া দরকার। কারণ যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। সেজন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা প্রয়োজন। জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ার কোনো বিকল্প নেই। উদ্দীপকের শিহাবও শখ হিসেবে বই পড়ে। নিয়মিত লাইব্রেরিতে গিয়ে সে নিজের মনের প্রসার ঘটায় এবং প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করে। তাই বলা যায় যে, উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমতই প্রতিফলিত হয়েছে" উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর