উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ 'বই পড়া' প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে সেটি হলো জোর করে লাভ করা শিক্ষার অন্তঃসারশূন্যতা।'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের দেশের শিক্ষা পদ্ধতির কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন এদেশের স্কুল-কলেজে শিক্ষার্থীদের জোর করে বিদ্যা গেলানো হয়। অথচ তারা এটা হজম করতে পারবে কি না সেদিকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও এভাবে বিদ্যা গেলানোর ফলে তাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে এমন শিক্ষা তাদের জীবনে কোনো উপকার বয়ে আনতে পারে না।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার অনভ্যাসের কথা তুলে ধরেছেন। প্রবন্ধে তিনি আমাদের শিক্ষাব্যবস্থার ত্রুটির কথা বলেছেন। আমাদের স্কুল-কলেজে যে শিক্ষা দেওয়া হয় তা মূলত শিক্ষার্থীকে জোর করে গেলানো হয়। ফলে পড়াশোনা শেষ করে একজন মানুষ জীর্ণ ও প্রাণহীন হয়ে বের হয় এবং সে তার অর্জিত শিক্ষা প্রয়োগ করতে পারে না। আলোচ্য প্রবন্ধের এ দিকটিই উদ্দীপকে ফুটে উঠেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর মূলকথা হলো গ্রন্থগত বিদ্যা অর্থাৎ জোর করে পাঠ্যবই মুখস্থ করা বিদ্যা প্রয়োজনের সময় কাজে লাগে না। তাই বলা যায়, জোর করে লাভকরা বিদ্যার অন্তঃসারশূন্যতা আলোচনার দিকটিই মূলত উদ্দীপক ও 'বই পড়া' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ 'বই পড়া' প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর