“উদ্দীপকে মানুষের স্বশিক্ষিত হওয়ার প্রসঙ্গটি অনুপস্থিত।” 'বই পড়া' প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: উদ্দীপকে স্বেচ্ছায় বই পড়ে জ্ঞান অর্জনের দিকটি না থাকায়, "উদ্দীপকে মানুষের স্বশিক্ষিত হওয়ার প্রসঙ্গটি অনুপস্থিত”- মন্তব্যটি যথার্থ। 'বই পড়া' প্রবন্ধে লেখক মানুষের স্বশিক্ষিত হওয়ার জন্য লাইব্রেরিতে স্বেচ্ছায় বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। লাইব্রেরিতে বই পড়ার মাধ্যমে মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হয়। মানুষকে যথার্থ মানুষ হয়ে গড়ে উঠতে হলে মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য সামনে রেখে শিক্ষা অর্জন করতে হয়। সুশিক্ষিত হওয়ার ক্ষেত্রে বই পড়া ও লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে তোতাপাখিকে জোর করে পুস্তকের পাতা মুখের মধ্যে পুরে দিতে গিয়ে তাকে প্রাণহীন করা হয়েছে। এ বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে বর্ণিত আমাদের স্কুল-কলেজে শিক্ষার্থীদের জোর করে বই মুখস্থ করানোর মধ্য দিয়ে প্রাণহীন করার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার কারণে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়। চাপিয়ে দেওয়া শিক্ষা এবং সার্টিফিকেট অর্জনের লক্ষ্যে প্রশ্ন মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে দিয়ে আসার মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা অর্জিত হয় না। এতে করে তাদের সুস্থ ও স্বাভাবিক চিন্তা গঠিত হয় না। স্বশিক্ষিত হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিতই থাকে। তাই লেখক এ প্রবন্ধে মানুষের স্বশিক্ষিত হওয়ার জন্য স্বেচ্ছায় বেশি বেশি বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে তিনি লাইব্রেরির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। স্বশিক্ষিত হওয়ার এ প্রসঙ্গটি উদ্দীপকে নেই। 'বই পড়া' প্রবন্ধে লেখক স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বই পড়ার উপযোগিতা ও পাঠকের মানসিকতা ব্যাখ্যা করেছেন। তিনি এখানে প্রকৃত শিক্ষা অর্জনের অন্তরায় নির্দেশ করে তা থেকে উত্তরণের জন্য বই পড়তে বলেছেন। তিনি মনে করেন লাইব্রেরিতে স্বেচ্ছায় বেশি বেশি বই পড়ার মাধ্যমে মানুষ স্বশিক্ষিত হয়ে উঠতে পারে। অথচ উদ্দীপকে শুধু জোর করে তোতাপাখিকে শিক্ষাদানের কথা ও পরিণতি নির্দেশ করা হয়েছে। এ কারণে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপকে মানুষের স্বশিক্ষিত হওয়ার প্রসঙ্গটি অনুপস্থিত।” 'বই পড়া' প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর