উদ্দীপকের ফাহিমের মায়ের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ফাহিমের মায়ের শিক্ষার ফললাভের দিকটি 'বই পড়া' প্রবন্ধে ফুটে উঠেছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন যে, বর্তমান সমাজের অধিকাংশ লোকই শিক্ষার বস্তুগত চাহিদা পূরণে লালায়িত। তারা প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে না জেনে অর্থ উপার্জনকেই শিক্ষার মূল উদ্দেশ্য মনে করে। বর্তমানে স্কুল-কলেজে প্রচলিত শিক্ষাব্যবস্থাও একেই সমর্থন করে। যা লেখকের প্রত্যাশার বিপরীত। কারণ শিক্ষার্থীরা সার্টিফিকেটের জন্য নোট মুখস্থ করে পরীক্ষা দিলেও শিক্ষার পূর্ণতার জন্য পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই পড়তে চায় না। নগদ বাজারদর না থাকায় সাহিত্যচর্চাতেও তাদের অনীহা প্রকাশ করে। উদ্দীপকের ফাহিম দশম শ্রেণির ছাত্রী। তার স্কুলের প্রধান শিক্ষক তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য জীবনমুখী বই পড়তে উৎসাহিত করেন। প্রধান শিক্ষকের এ উপদেশবাণী ফাহিমের মা শুনে ফাহিমকে ধমক দেন এবং শুধু পাঠ্যবই পড়ে ভালো ফলাফল অর্জন করতে বলেন। ফাহিমের মায়ের এ আচরণে 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত শিক্ষার ফললাভ বা নগদ বাজারদরের বিষয়টি ফুটে উঠেছে। প্রবন্ধে বলা হয়েছে- আমরা সব সময় শিক্ষার ফল লাভের জন্য উদ্বাহু। আমরা বিশ্বাস করি শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই যা ফাহিমের মায়ের আচরণেও প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের ফাহিমের মায়ের শিক্ষার ফললাভের দিকটি আলোচ্য প্রবন্ধে ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ফাহিমের মায়ের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর