রুমানের ভূমিকা 'বই পড়া' প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের রুমান 'বই পড়া' প্রবন্ধের লেখকের দেখানো উপায়ে লাইব্রেরিতে সাহিত্যচর্চা করে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন, যথার্থ শিক্ষিত হতে হলে বই পড়ার মাধ্যমে মনের প্রসারণ ঘটানো দরকার। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবই জাতির মানসিক সমৃদ্ধির জন্য যথার্থ নয়। তাই সাহিত্যচর্চার অভ্যাস গঠন অপরিহার্য। উদ্দীপকের রুমান প্রতিদিন মোবাইল ফোনে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় করে। কিন্তু সে বই হাতে নেয় না। এতে করে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তার বাংলা শিক্ষক তাকে বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, বই পড়া শুধু সময় কাটানো নয়, এটি মনন ও চরিত্র গঠনের নিয়ামক। 'বই পড়া' প্রবন্ধে লেখক শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী হয়ে স্বেচ্ছায় ও স্বাচ্ছন্দ্যচিত্তে নিজের অভিমতবিদ্যা অর্জনের মাধ্যমে জাতির মানস গঠনের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে উদ্দীপকের রুমানের উচিত পাঠ্যবইয়ের পাশাপাশি লাইব্রেরিতে সাহিত্যচর্চার মাধ্যমে নিজের আত্মাকে সমৃদ্ধ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো ত্যাগ করে দেশ-বিদেশের বিখ্যাত লেখক-সাহিত্যিকদের সাহিত্য পাঠ করা। এভাবেই সে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। তার দেখাদেখি তার সহপাঠী ও বন্ধুবান্ধব বই পড়ার প্রতি উৎসাহী হয়ে উঠলে তবেই 'বই পড়া' প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ হবে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধির মধ্য দিয়ে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
রুমানের ভূমিকা 'বই পড়া' প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর