শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ইশরাকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ইশরাকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের সাহিত্যচর্চার প্রতি অনীহার বিষয়টি প্রতিফলিত হয়েছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ করেছেন। সাহিত্যচর্চা শিক্ষার প্রধান অঙ্গ। আমরা জাত হিসেবে শৌখিন নই বলে সাহিত্যচর্চায় অভ্যস্ত নই। উদ্দীপকের ইশরাক বিজ্ঞানের ছাত্র। সে সাহিত্যকে অবজ্ঞা করে। সে মনে করে সাহিত্য অবাস্তব জিনিসে ভরপুর, যার কোনো বাস্তব ভিত্তি নেই। 'বই পড়া' প্রবন্ধেও লেখক সাহিত্যচর্চায় অনিচ্ছুক বাঙালির স্বভাব সুস্পষ্ট করেছেন। নোট ও নজির পড়ে বাঙালি সমাজ এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে কেউ স্বেচ্ছায় বই পড়লে তাকে অকর্মার দলে ফেলে দেয়। বিষয়টি উদ্দীপকের ইশরাকের সাহিত্যচর্চার প্রতি অনীহার সাথে সাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকের ইশরাকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছ…

উদ্দীপক

বিজ্ঞানের ছাত্র বলে সাহিত্যকে অবজ্ঞা করে ইশরাক। তার মতে, ওটা নানা অবান্তর জিনিসে ভরপুর, যার কোনো বাস্তব মূল্য নেই। অন্যদিকে তার বন্ধু রোহানী সাম্য বিজ্ঞানের ছাত্র হয়েও গল্প, কবিতার বই পড়তে ভালোবাসে; সাহিত্যকে সবার ওপরে স্থান দেয়। তার মতে, সাহিত্য হলো আত্মার খোরাক। তাই আত্মাকে সতেজ ও সুন্দর করতে এর কোনো বিকল্প নেই।

উত্তর

শিক্ষার প্রধান অঙ্গ হওয়া উচিত সাহিত্যচর্চা।

উত্তর

শিক্ষা অর্জনের বিষয় হওয়ায় শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষার মূল উদ্দেশ্য মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। নিজ আগ্রহে জ্ঞানের নানা বিষয় অনুসন্ধান করাই প্রকৃত শিক্ষা। তাই শিক্ষা নিজে নিজে অর্জনের বিষয়। শিক্ষক কেবল শিক্ষার্থীকে জ্ঞানের পথ দেখিয়ে দিতে পারেন। সেই পথে হেঁটে শিক্ষার্থীকে নিজের অভিমতবিদ্যা নিজে অর্জন করতে হয়, শিক্ষক তাকে শিক্ষা দিতে পারেন না। তাই শিক্ষা সম্পূর্ণরূপে অর্জনের বিষয় হওয়ায় শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।

উত্তর

উদ্দীপকের ইশরাকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের সাহিত্যচর্চার প্রতি অনীহার বিষয়টি প্রতিফলিত হয়েছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ করেছেন। সাহিত্যচর্চা শিক্ষার প্রধান অঙ্গ। আমরা জাত হিসেবে শৌখিন নই বলে সাহিত্যচর্চায় অভ্যস্ত নই। উদ্দীপকের ইশরাক বিজ্ঞানের ছাত্র। সে সাহিত্যকে অবজ্ঞা করে। সে মনে করে সাহিত্য অবাস্তব জিনিসে ভরপুর, যার কোনো বাস্তব ভিত্তি নেই। 'বই পড়া' প্রবন্ধেও লেখক সাহিত্যচর্চায় অনিচ্ছুক বাঙালির স্বভাব সুস্পষ্ট করেছেন। নোট ও নজির পড়ে বাঙালি সমাজ এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে কেউ স্বেচ্ছায় বই পড়লে তাকে অকর্মার দলে ফেলে দেয়। বিষয়টি উদ্দীপকের ইশরাকের সাহিত্যচর্চার প্রতি অনীহার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

সাহিত্যচর্চার পক্ষে ইতিবাচক দিক থাকায় “উদ্দীপকের রোহানী সাম্যের ভাবনা যেন 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের ভাবনার প্রতিনিধিত্ব করে। মন্তব্যটি যৌক্তিক। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক মনে করেন প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্যচর্চা করা আবশ্যক। জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে সাহিত্যচর্চা তথা বই পড়ার কোনো বিকল্প নেই। উদ্দীপকের রোহানী সাম্য বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যকে সবার উপরে স্থান দেয়। সুযোগ পেলেই সে গল্প, কবিতা, উপন্যাসের বই পড়তে ভালোবাসে। সে মনে করে- সাহিত্য আত্মার খোরাক। তাই আত্মাকে সজীব ও সুন্দর করতে সাহিত্যের কোনো বিকল্প নেই, যা 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের ভাবনার অনুকূল। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। আর এই বই পড়ার অর্থ সাহিত্যচর্চা। সাহিত্যের মধ্যে মানুষের দর্শন-বিজ্ঞান-ধর্ম, আশা-নৈরাশ্য, কল্পনা ও সত্যের এক অপূর্ব সমন্বয় প্রকাশিত হয় বলে সাহিত্যচর্চার মাধ্যমেই জাতির মানসিক বিকাশ ঘটে। উদ্দীপকের রোহানী সাম্যও মনে করে আত্মাকে সজীব ও সুন্দর করতে সাহিত্যচর্চার বিকল্প নেই। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যৌক্তিক।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের ইশরাকের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছ… | Prosthuti