প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বিশ্বসাহিত্য কেন্দ্রের সাদৃশ্য নির্ণয় কর।
উত্তর: সুশিক্ষিত ও স্বশিক্ষিত জাতি গঠনের প্রয়াস হিসেবে লাইব্রেরি প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপের দিক থেকে প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বিশ্বসাহিত্য কেন্দ্রের সাদৃশ্য রয়েছে।'বই পড়া' প্রবন্ধে লেখক স্বশিক্ষিত জাতি গঠনে লাইব্রেরি প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেছেন। লেখক মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। যথার্থ শিক্ষিত হতে চাইলে বই পড়ার মাধ্যমে মনের প্রসার ঘটাতে হবে।উদ্দীপকের তনিমার মা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে যোগাযোগ রেখে পাঠ্যপুস্তকের বাইরে সাহিত্যের বই পড়ার পরামর্শ দেন। এখানে সাহিত্যের নানা রকম বইয়ের সংগ্রহ রয়েছে। ফলে তনিমা নিজের পছন্দ মতো বই পড়ে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবে। এতে সে আনন্দ, জ্ঞান বাড়িয়ে সৃজনশীলতার জগতে প্রবেশ করতে পারবে। 'বই পড়া' প্রবন্ধেও লেখক গ্রামে গ্রামে নগরে নগরে লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন। কেননা লাইব্রেরিতে ব্যক্তি নিজস্ব রুচি অনুযায়ী বই পড়ে নিজেকে স্বশিক্ষিত করে তুলতে পারে। নিজের ঐশ্বর্যলোককে সমৃদ্ধ করতে লাইব্রেরিতে যাওয়ার বিকল্প নেই। তাই বলা যায়, লাইব্রেরির প্রতি গুরুত্বারোপের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বই পড়া' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বিশ্বসাহিত্য কেন্দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর