উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের মূল সুরকে ধারণ করতে পেরেছে কি? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উঠে আসায় উদ্দীপটি 'বই পড়া' প্রবন্ধের মূল সুরকে ধারণ করতে পেরেছে বলে আমি মনে করি।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব তুলে ধরার প্রয়াস পেয়েছেন। বই পড়ার মাধ্যমে মানুষ স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। প্রবন্ধটি আমাদের এই শিক্ষাই দেয় যে, জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।উদ্দীপকের কবিতাংশে বই পড়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে মূলত বই পড়ার গুরুত্বই উঠে এসেছে। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, আবার বইয়ের পাতাই মানুষের স্বপ্নের কথা বলে। উদ্দীপকের কবি আসলে বই পড়ার কথাই বলেছেন। 'বই পড়া' প্রবন্ধের মূল সুর আসলে এটাই। 'বই পড়া' প্রবন্ধে লেখক স্বেচ্ছায় বই পড়ার কথা বলেছেন। প্রসঙ্গত তিনি দেশে চলমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন। আবার স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি লাইব্রেরির গুরুত্বও আলোচনা করেছেন। তাঁর সকল আলোচনার মূল হলো বই পড়ার গুরুত্ব উপলব্ধি করা, যা উদ্দীপকের কবিতাংশের মূল সুর। তাই বলা যায়, উদ্দীপটি 'বই পড়া' প্রবন্ধের মূল সুরকে ধারণ করতে পেরেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের মূল সুরকে ধারণ করতে পেরেছে কি? তোমার ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর