"আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: লাইব্রেরিতে গিয়ে মানুষ স্বচ্ছন্দচিত্তে নিজের রুচি অনুযায়ী বই পড়ে নিজেকে স্বশিক্ষিত করতে পারে বলে "আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে" মন্তব্যটি যথার্থ।'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ ও অভ্যাসমতো রই পড়ে নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারে।উদ্দীপকে তনিমার মা তার মনের যথার্থ স্ফূর্তির জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্যের কিছু বই পড়ার পরামর্শ দেন। এজন্য তিনি তনিমাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে যুক্ত থাকতে বলেন। সেখানে তনিমা নিজের পছন্দমতো সাহিত্যের বই পড়ে আনন্দ, জ্ঞান ও সৃজনশীলতার জগতে প্রবেশ করতে পারে। 'বই পড়া' প্রবন্ধেও লেখক সাহিত্যচর্চার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। 'বই পড়া' প্রবন্ধে লেখক উদ্দীপকের বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরির মতো শহরে ও গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। তাঁর মতে, লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। লোকে এখানে স্বচ্ছন্দচিত্তে বই পড়ে নিজের জ্ঞান ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করতে পারে। আর সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে চাইলে মনের প্রসারতা বাঞ্ছনীয়। লাইব্রেরিতে বই পড়েই মানুষের মনের প্রসারতা বৃদ্ধি পাবে। এভাবে একটি প্রগতিশীল সমৃদ্ধ মানবজাতি পাওয়া সম্ভব। উদ্দীপকের তনিমার মাও তাকে সাহিত্যচর্চার মাধ্যমে প্রগতিশীল মানুষ হওয়ার কথা বলেছেন। সেজন্য তাকে লাইব্রেরির সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে।”- ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর