"শফিক স্যারের ভাবনা 'বই পড়া' প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে।”– মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "শফিক স্যারের ভাবনা 'বই পড়া' প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে।”- মন্তব্যটি যথার্থ। কারণ আলোচ্য প্রবন্ধের লেখকও জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন।'বই পড়া' প্রবন্ধে লেখক মানুষের মানসিক বিকাশ ও বিচিত্র বিষয়ে জ্ঞানার্জনের জন্য বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন। আবার আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় তিনি লাইব্রেরিকে মনের হাসপাতাল হিসেবে তুলনা করেছেন। কেননা লাইব্রেরিতে মানুষ নিজের পছন্দমতো বই পড়ে বিচিত্র বিষয়ে জ্ঞান লাভ করে নিজের মনকে সমৃদ্ধ করতে পারে। 'বই পড়া' প্রবন্ধে লেখক পাঠে অনীহার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করেছেন। প্রচলিত শিক্ষাব্যবস্থা কীভাবে আমাদের হৃদয়বৃত্তিকে প্রস্ফুটিত না করে তা নষ্ট করে দেয় সেই দিকটি ব্যাখ্যা করেছেন। তিনি স্কুল-কলেজে জোর করে বিদ্যা গেলানোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃষ্টিশীলতাকে নষ্ট করার কথা বলেছেন। এসব হীন অবস্থা থেকে উত্তরণের জন্য, স্বশিক্ষা অর্জনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই পড়ার প্রতি লেখক বিশেষ জোর দিয়েছেন। যাতে শিক্ষার্থীরা তাদের রুচি ও পছন্দ অনুযায়ী বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। অন্যদিকে উদ্দীপকের শফিক স্যারও তরুণ প্রজন্মকে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। তিনি মনে করেন মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে নিয়মিত বই পড়া প্রয়োজন। 'বই পড়া' প্রবন্ধে লেখক যথার্থ শিক্ষিত হয়ে মনের প্রসার ঘটানোর জন্য বই পড়তে বলেছেন। এ কারণে তিনি লাইব্রেরিকে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ মানুষ সেখানে গিয়ে পছন্দমতো বই পড়ে জ্ঞান অর্জন করে। লেখক মানসিক বিকাশ ও জ্ঞানলাভের জন্য বই পড়তে উৎসাহিত করেছেন। লেখকের সেই পরামর্শের সঙ্গে উদ্দীপকের শফিক স্যারের পরামর্শ একসূত্রে গাঁথা। তিনি তরুণ-যুবকদের নিয়ে গড়ে তোলেন পাঠাগার। অভিভাবকদের পরামর্শ দেন শিক্ষার্থীদের যেন নানা রকম বই পড়ার সুযোগ দেওয়া হয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"শফিক স্যারের ভাবনা 'বই পড়া' প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে।”– মন…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর