উদ্দীপক (i)-এ 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক (i)-এ 'বই পড়া' প্রবন্ধের শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকার দিকটিকে ইঙ্গিত করা হয়েছে।'বই পড়া' প্রবন্ধে লেখক ছাত্রকে জ্ঞান দান করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি মনে করেন যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদবোধিত এবং তার অন্তর্নিহিত সকল শক্তিকে মুক্ত ও ব্যক্ত করতে পারেন। তবে এক্ষেত্রে তিনি শুধু শিক্ষকের ওপর নির্ভর করতে নিষেধ করেছেন। তিনি মনে করেন এক্ষেত্রে ছাত্রের দায়িত্বও অনেক, কারণ গুরু উত্তরসাধক মাত্র। উদ্দীপক (i)-এ একজন শিক্ষকের ভূমিকা নির্দেশ করা হয়েছে। এখানে শিক্ষককে সমুদ্রের জাহাজের নাবিকের সঙ্গে তুলনা করা হয়েছে। যিনি দেশ ও সমাজের গতিপথ ঠিক করে দেওয়ার ক্ষেত্রে নাবিকের মতো দিকনির্দেশনা দিতে সক্ষম। তিনি মানুষের মনের পরিচর্যা তথা মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মনের শৃঙ্খলা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সেই সঙ্গে মানুষকে বিচারবুদ্ধিসম্পন্ন করে গড়ে তুলতে পারেন। এই দিকটি 'বই পড়া' প্রবন্ধে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকার দিকটিকে ইঙ্গিত করেছে। এ প্রবন্ধে লেখক বলেছেন শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞানপিপাসাকে জ্বলন্ত করতে পারেন। একজন যথার্থ গুরু বা শিক্ষক শিষ্যের আত্মাকে উদ্বোধিত এবং আন্তর্নিহিত সব প্রচ্ছন্ন শক্তিকে অবমুক্ত করতে পারেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (i)-এ 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর