"উদ্দীপকে বর্ণিত তিয়াশার চেতনা 'বই পড়া' প্রবন্ধের প্রত্যাশিত জগতের জন্য উপযুক্ত করে তুলবে।”- মন্তব্যটির বিচার কর।
উত্তর: "উদ্দীপকে বর্ণিত তিয়াশার চেতনা 'বই পড়া' প্রবন্ধের প্রত্যাশিত জগতের জন্য উপযুক্ত করে তুলবে।”- মন্তব্যটি যথার্থ। কারণ উক্ত প্রবন্ধে লেখক শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের বই পড়ে বিচিত্র বিষয়ে জ্ঞানার্জনের কথা বলেছেন।'বই পড়া' প্রবন্ধে লেখক মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি ও এর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি মনে করেন সাহিত্যচর্চা হলো শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। সাহিত্য মানুষের মনকে সরল, সরাগ ও সমৃদ্ধ করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। আর এটি সহজ করার জন্য চাই বেশি বেশি লাইব্রেরি। কেননা লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় বহু বিচিত্র বিষয়ে জ্ঞান লাভ করে জ্ঞানী হতে পারে। উদ্দীপকে বর্ণিত তিয়াশার মধ্যে নানান ধরনের বই পড়ার আগ্রহ লক্ষ করা যায়। সে স্কুলের পড়া শেষ করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গল্প, উপন্যাস, প্রবন্ধ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কল্পকাহিনি পড়ে। স্কুলের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গেও সে জড়িত। 'বই পড়া' প্রবন্ধের লেখক তিয়াশার মতো মানুষদেরই প্রত্যাশা করেছেন যারা পাঠ্যবইয়ের বাইরেও নানান ধরনের বই পড়তে আগ্রহী হবে এবং প্রকৃত শিক্ষা অর্জন করতে সমর্থ হবে। তাঁর প্রত্যাশিত জগতে মানুষ শিক্ষার নগদ ফল লাভের প্রতি গুরুত্ব না দিয়ে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব ও এর প্রতি মানুষের অনাগ্রহী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেছেন। এগুলোর মাধ্যমে তিনি মূলত মানুষের মধ্যে এমন একটি জগত সৃষ্টি করতে চেয়েছেন যেখানে মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। তিনি মনে করেন এমন জগৎ তৈরি করার লক্ষ্যে মানুষের জন্য স্বেচ্ছায় সাহিত্যচর্চার পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর এর জন্য তিনি বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। কেননা লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। উদ্দীপকের তিয়াশার চেতনায়ও আলোচ্য প্রবন্ধের লেখকের মনোভাবই লক্ষণীয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকে বর্ণিত তিয়াশার চেতনা 'বই পড়া' প্রবন্ধের প্রত্যাশিত জগতের …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর