উদ্দীপকের অভিভাবকদের আচরণে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অভিভাবকদের আচরণে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ত্রুটিযুক্ত দিকটি প্রতিফলিত হয়েছে।'বই পড়া' প্রবন্ধে লেখক প্রচলিত শিক্ষা পদ্ধতিকে ত্রুটিপূর্ণ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অন্তরায় হিসেবে তুলে ধরেছেন। তিনি মনে করেন আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের জোর করে বিদ্যা গেলানো হয় শুধু শিক্ষার নগদ লাভের কথা চিন্তা করে। এখানে তাদের মানসিক বিকাশের জন্য পাঠ্য বিষয়ের বাইরের কোনো বই পড়তে উদ্বুদ্ধ করা হয় না।উদ্দীপকের শিক্ষক শফিক তরুণ প্রজন্মকে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। কিন্তু কিছু অভিভাবক ক্লাসের পড়ার বাইরে অন্য বই পড়াকে সময়ের অপচয় মনে করেন। অভিভাবকদের এমন নির্বুদ্ধিতাকে 'বই পড়া' প্রবন্ধেও লেখক তুলে ধরেছেন। প্রবন্ধটিতে লেখক বলেন, আমাদের দেশের শিক্ষাপদ্ধতি জোর করে বিদ্যা গেলানোর পক্ষপাতী। ফলে স্কুল-কলেজে সেটিই দেখা যায়। সেখানে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাঠ্যবই পড়ানো হয়। তারা সেটি আয়ত্ত করতে পারে কি না সেদিকে তাদের খেয়াল নেই। বাইরের বিভিন্ন বই স্বেচ্ছায় পড়ে তারা যে স্বশিক্ষায় শিক্ষিত হবে সেই সুযোগ তাদের দেওয়া হয় না। শিক্ষার ত্রুটিযুক্ত এই দিকটি উদ্দীপকের অভিভাবকদের আচরণে দেখা যায়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের অভিভাবকদের আচরণে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর