“উদ্দীপকের বিষয়বস্তু 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষ বর্ণনা মাত্র।”– উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার বিষয়টি ছাড়া অন্যান্য বিষয় উপস্থিত না থাকায় “উদ্দীপকের বিষয়বস্তু 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষ বর্ণনা মাত্র" মন্তব্যটি যথাযথ।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন। জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। বই পড়ার কথা বলতে গিয়ে তিনি প্রসঙ্গত আরও নানা বিষয় তুলে ধরেছেন।উদ্দীপকে লালন শাহের কথা তুলে ধরা হয়েছে, যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিশ্রণে তিনি প্রচার করেন নতুন এক দর্শন, যা মৃত্যুর পরেও তাঁর অনুসারীদের মধ্যে রয়ে গেছে। তিনি মূলত সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের আত্মাকে উদ্বোধিত করতে পেরেছিলেন। উদ্দীপকের তুলনায় 'বই পড়া' প্রবন্ধের মূলভাব অনেক বেশি বিস্তৃত। এখানে লেখক বাংলাদেশের শিক্ষাব্যবস্থার নেতিবাচক - দিকগুলোকে তুলে ধরেছেন এবং সেই সঙ্গে এই অবস্থা থেকে উত্তরণের পথ বলে দিয়েছেন। আমাদের শিক্ষা ও সমাজব্যবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এখানে কেউ বাধ্য না হলে বই পড়ে না। ফলে এখানকার মানুষজন প্রকৃত শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে দিনকে দিন নির্জীব হয়ে যাচ্ছে। লেখক অধিক পরিমাণে লাইব্রেরি স্থাপন করে মনের চিকিৎসা করতে বলেছেন। যার ফলে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তু 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষ মাত্র।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপকের বিষয়বস্তু 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষ বর্ণনা মাত্র।”– উক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর