উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের যে দিকটির প্রতি আলোকপাত করেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের বই পড়ার গুরুত্ব ও তাৎপর্যের দিকটির প্রতি আলোকপাত করেছে।'বই পড়া' প্রবন্ধে প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্যের দিক তুলে ধরেছেন। জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে মানুষ নানা বিষয় জানতে পারে এবং নিজেকে পূর্ণাঙ্গ শিক্ষিত করে গড়ে তুলতে পারে।উদ্দীপকে বইয়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। বইয়ের পাতায় মানুষ প্রদীপের আলো পায় এবং নিজের স্বপ্ন গড়ে নিতে পারে। মূলত ভালো বই পড়ার মাধ্যমে নিজেকে সুসম্পূর্ণ করার ইঙ্গিত দেওয়া হয়েছে উদ্দীপকটি। 'বই পড়া' প্রবন্ধেও লেখক বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন। বই পড়ার মাধ্যমেই মানুষ একজন যথার্থ শিক্ষিত হয়ে ওঠে। মূলত প্রবন্ধে বর্ণিত বই পড়ে নিজেকে সম্পূর্ণ করার দিকটিই উদ্দীপকে ফুটে উঠেছে, যা বই পড়ার গুরুত্ব ও তাৎপর্যের দিকটির ইঙ্গিত দেয়। এভাবেই উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের বই পড়ার গুরুত্ব ও তাৎপর্যের দিকটির প্রতি আলোকপাত করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের যে দিকটির প্রতি আলোকপাত করেছে তা ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর