উদ্দীপকের রেবেকার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রেবেকার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রচলিত ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার চিত্রটি ফুটে উঠেছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে, আমাদের স্কুল-কলেজের শিক্ষায় আনন্দের যোগ নেই। এখানে শিক্ষার্থীকে পরীক্ষায় পাশের জন্য নোট মুখস্থ করানো হয়। পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যে জ্ঞানার্জন ও মনের স্ফূতি তা তাদের বুঝতে না দিয়ে শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বোঝানো হয়। এতে তাদের আত্মার মৃত্যু ঘটে। ফলে শিক্ষার্থীর মানসিক বিকাশ এবং চিন্তাশক্তির পূর্ণ প্রকাশ ব্যাহত হয়। উদ্দীপকের রেবেকা তার আদরের পুত্রকে বড় করতে গিয়ে জোর করে দুধ, ডিম, কলা, মিষ্টি একটার পর একটা খাওয়াতে থাকে। কিন্তু পুত্রের বয়স পাঁচ বছর হলেও সে হাঁটতে পারে না। অতিরিক্ত খাওয়ানোর কারণে বয়সের তুলনায় মোটা বলে সে হাঁটা শিখতে পারছে না। রেবেকার এমন কর্মকান্ড লেখক 'বই পড়া' প্রবন্ধে তুলে ধরেছেন একটু অন্যভাবে। লেখক আমাদের শিক্ষাব্যবস্থার সমালোচনা করতে গিয়ে বলেন সন্তানের কল্যাণের আশায় যেমন একজন মা তার সন্তানকে জোরপূর্বক খাবার খাওয়ানোর ফলে তার ক্ষতি করে বসে, তেমনই প্রচলিত শিক্ষাব্যবস্থায়ও একজন শিক্ষার্থীকে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বিদ্যা গেলানো হয়। এগুলো সে হজম করতে পারে না, ফলে উপকারের থেকে অপকারই বেশি হয়। উদ্দীপকে মূলত এই বিষয়টিই ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রেবেকার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর