"উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে লেখক বইপড়ার গুরুত্ব নির্দেশ করে যে কথা বলেছেন সেই দিক বিবেচনায় "উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র" মন্তব্যটি যথার্থ।'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন, সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনীশক্তি হ্রাস করা। আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই। এ কারণে তিনি বলেছেন- এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় বরং স্কুল-কলেজের চাইতে একটু বেশি। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বই পড়া প্রয়োজন। যথার্থ শিক্ষা অর্জন করতে চাইলে শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হয়। নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইলে সব ধরনের বই পড়তে হয়। স্বশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও বই পড়ার বিকল্প নেই। উদ্দীপকের কালাম পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়তে ভালোবাসে। অবসর সময়ে সে নানা রকম বই পড়ে। সে মনে করে অন্যান্য বই পড়লে তার জ্ঞানের ভান্ডার অনেক বেশি সমৃদ্ধ হবে। বই পড়ার এই আগ্রহ থেকে সে জেলা সরকারি গণগ্রন্থাগারের সদস্য হয়। কালামের এই চিন্তা-ভাবনাই 'বই পড়া' প্রবন্ধের মূল সুর। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা ও গুরুত্বের দিক তুলে ধরেছেন। লেখক শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ব্যক্তিকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। কেননা লাইব্রেরিতে মানুষ নিজের ইচ্ছামতো শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে সুশিক্ষায় শিক্ষিত হওয়া আবশ্যক বলে লেখক মনে করেন। লেখকের বর্ণিত বই পড়ার গুরুত্বের উপলব্ধি উদ্দীপকের কালামের মধ্যেও পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র।”- মন্তব্য…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর