উদ্দীপকের মূলভাব 'বই পড়া' প্রবন্ধের কোন দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মূলভাব 'বই পড়া' প্রবন্ধের সাহিত্যচর্চার গুরুত্বের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব নির্দেশ করতে গিয়ে স্কুল-কলেজের প্রচলিত শিক্ষার ত্রুটি এবং লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন। স্কুল-কলেজের পাঠ্যবইয়ে বাইরে বই না পড়লে শিক্ষা অপূর্ণ থেকে যায়। তাই পরিপূর্ণ শিক্ষা অর্জনে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চাইলে বই পড়তে হবে। লেখকের মতে. স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। বই পড়ে একজন ব্যক্তি স্বশিক্ষিত হওয়ার সুযোগ লাভ করেন। মনের দাবি রক্ষা করতে পারেন। লেখকের মতে মনের দাবি রক্ষা না হলে আত্মা বাঁচে না। উদ্দীপকের দশম শ্রেণির শিক্ষার্থী যোবায়েরের বই পড়ার প্রতি প্রবল ঝোঁক। পাঠ্যবইয়ের বাইরে সে বিভিন্ন ধরনের বই পড়ে। তার বাবাও তাকে বই পড়তে ও বই কিনতে উৎসাহিত করেন। পড়ার আগ্রহ দেখে বাবা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করিয়ে দেন। একদিন সে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য হয়। এখানে যোবায়ের ও তার বাবার মধ্যে সাহিত্যচর্চার প্রতি আগ্রহ লক্ষ করা যায়। 'বই পড়া' প্রবন্ধেও লেখক এই সাহিত্যচর্চার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন সাহিত্যচর্চা হলো শিক্ষার প্রধান অঙ্গ, এতে কোনো সন্দেহ নেই। আর এই সাহিত্যচর্চা করতে যেতে হবে লাইব্রেরিতে, যা উদ্দীপকের মূলভাবে ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মূলভাব 'বই পড়া' প্রবন্ধের কোন দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর