"কাশেম মিয়ার উদ্যোগের মধ্যেই প্রমথ চৌধুরীর 'আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটেছে”- মন্তব্যটির যৌক্তিকতা যাচাই কর।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে লেখকের লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্বের সঙ্গে কাশেম মিয়ার লাইব্রেরি প্রতিষ্ঠার বিষয়টি একসূত্রে গাঁথা বলে "কাশেম মিয়ার উদ্যোগের মধ্যেই প্রমথ চৌধুরীর আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটেছে" মন্তব্যটি যৌক্তিক। 'বই পড়া' প্রবন্ধের লেখক প্রমথ চৌধুরী বই পড়া ও সাহিত্যচর্চার জন্য এবং নিজের ইচ্ছামতো বই পড়ে সুশিক্ষিত ও স্বশিক্ষিত হওয়ার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। আমাদের স্কুল-কলেজের প্রচলিত শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীর মানসিক বিকাশের অনুকূল নয় বরং উলটো। এখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়। ফলে তারা মানসিকভাবে জীর্ণ হয়ে পড়ে। এ অবস্থা থেকে লাইব্রেরি তাদেরকে মুক্তি দিতে পারে। লাইব্রেরিতে প্রত্যেকে নিজ নিজ শক্তি ও রুচি অনুসারে মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এ কারণে লেখক লাইব্রেরি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর এই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে উদ্দীপকের কাশেম মিয়ার মধ্যে। উদ্দীপকের কাশেম মিয়া নিজ উদ্যোগে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করে। সেখানে সব ধরনের বইয়ের সমাহার আছে। তার লাইব্রেরিতে গিয়ে ছোট-বড় সবাই জ্ঞানচর্চা করে। এভাবে সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। এমন আকাঙ্ক্ষার প্রতিফলন 'বই 'পড়া' প্রবন্ধেও দেখতে পাওয়া যায়। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘাটতি দূর করার জন্য ব্যাপকভাবে বই পড়তে বলেছেন। তিনি বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। কেননা লাইব্রেরিতে, গিয়ে স্বেচ্ছায় নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে শিক্ষিত হওয়া যায়। লেখকের এই আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটেছে উদ্দীপকের কাশেম মিয়ার লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগের মধ্যে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"কাশেম মিয়ার উদ্যোগের মধ্যেই প্রমথ চৌধুরীর 'আকাঙ্ক্ষার যথার্থ প্রতি…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর