উদ্দীপক (i)-এর 'সাউথ পোলার' ব্যক্তিরা 'বই পড়া' প্রবন্ধ অনুসারে কাদের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক (i)-এর 'সাউথ পোলার' ব্যক্তিরা 'বই পড়া' প্রবন্ধ অনুসারে প্রকৃত শিক্ষিত তথা স্বশিক্ষিতদের প্রতিনিধিত্ব করে।'বই পড়া' প্রবন্ধে লেখকের মতে সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। আমাদের স্কুল-কলেজে যে শিক্ষা প্রচলিত তাতে সুশিক্ষা লাভ করা সম্ভব নয়। কারণ এখানে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ। তারা পরীক্ষা পাশের জন্য নোট মুখস্থ করে। আর পাশের পর অর্থ উপার্জনকেই শিক্ষার মূল উদ্দেশ্য হিসেবে ভাবে। এ শিক্ষা তাদের মনে আনন্দ দিতে পারে না। ফলে তাদের প্রকৃত শিক্ষা লাভ হয় না। 'বই পড়া' প্রবন্ধের লেখকের মতে বই পড়ে ও সাহিত্যচর্চা করে আনন্দচিত্তে মানুষ যদি শিক্ষা অর্জন করে তাহলে তার শিক্ষা পরিপূর্ণ হয়। উদ্দীপক (i)-এর 'সাউথ পোলার' ব্যক্তিরা প্রচলিত শিক্ষাব্যবস্থায় জ্ঞান অর্জন করেনি। তারা নিজেদের প্রতিভা ও মজ্জাগত মেধার সফল প্রয়োগের মাধ্যমে তা অর্জন করেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা শিক্ষিত না হয়েও কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এ দিকটি 'বই পড়া' প্রবন্ধে আলোচিত প্রকৃত শিক্ষিত তথা স্বশিক্ষিতদের কর্মকাণ্ডের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক এ প্রবন্ধে 'বই পড়ার' মাধ্যমে জ্ঞান অর্জন করে প্রকৃত শিক্ষিত হওয়ার কথা বলেছেন। লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনের যে সুযোগ রয়েছে তা স্কুল-কলেজের সংক্ষিপ্ত পাঠ্যক্রমে নেই। কারণ সেখানকার শিক্ষাব্যবস্থা ত্রুটিযুক্ত। পাঠ্যপুস্তকে আবদ্ধ হয়ে পড়ে একজন শিক্ষার্থী যেভাবে শিক্ষা লাভ করে তাতে সার্টিফিকেট পাওয়া গেলেও প্রকৃত শিক্ষা অর্জিত হয় না। কারণ তাতে মূল্যবোধের বিকাশ ঘটে না এবং প্রকৃত শিক্ষা লাভহয় না। আর বই পড়ে স্বশিক্ষিত লোকই সুশিক্ষিত। এভাবে উদ্দীপক (i)-এর 'সাউথ পোলার' ব্যক্তিরা 'বই পড়া' প্রবন্ধের স্বশিক্ষিত লোকদের প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (i)-এর 'সাউথ পোলার' ব্যক্তিরা 'বই পড়া' প্রবন্ধ অনুসারে কাদে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর