উদ্দীপকের মামুন মোল্যার মনোভাব 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মামুন মোল্যার মনোভাব 'বই পড়া' প্রবন্ধে উল্লিখিত প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিক্ষিত হওয়ার দিকটিকে নির্দেশ করে।'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বলেছেন যে, পরীক্ষায় পাশের জন্য জোর করে নোট মুখস্থ করানোর শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। এখানে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য দূরে রেখে অর্থ উপার্জনকে শিক্ষার একমাত্র উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়। তিনি বলেন, বই পড়ে জ্ঞান অর্জন করে সুশিক্ষিত হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। আর সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। উদ্দীপকে মামুন মোল্যা তার ছেলেকে লাইব্রেরিতে যেতে নিষেধ করেন। সার্টিফিকেট লাভ করাটাই তাঁর কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। জ্ঞান অর্জনের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। এ ধরনের মানসিকতা প্রসঙ্গে 'বই পড়া' প্রবন্ধের লেখক পাশ করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয় সেই বিষয়টি উত্থাপন করেছেন। অনেকেরই ধারণা, দেশে যত ছেলে পাশ করছে ততই শিক্ষার বিস্তার হচ্ছে। অথচ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পাশ করে সার্টিফিকেট অর্জন নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জ্ঞান অর্জন করা। আর বেশি বেশি বই পড়ার মাধ্যমে এই উদ্দেশ্য বাস্তবায়িত হতে পারে। তাই উদ্দীপকের মামুন মোল্যার মনোভাব 'বই পড়া' প্রবন্ধের তথাকথিত শিক্ষিত হওয়ার দিকটিকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মামুন মোল্যার মনোভাব 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি নির্দেশ …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর