"প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের সোহানের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য।”- মন্তব্যটি 'বই পড়া' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে যে স্বশিক্ষার কথা বলা হয়েছে তা প্রগতিশীল জীবন ও জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার শিক্ষা বিধায়। "প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের সোহানের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য” মন্তব্যটি 'বই পড়া' প্রবন্ধের আলোকে যথার্থ।'বই পড়া' প্রবন্ধে লেখক জ্ঞান-বিজ্ঞান চর্চায় এবং প্রকৃত শিক্ষা অর্জনের ক্ষেত্রে লাইব্রেরির অবদানের কথা বলেছেন। তিনি লাইব্রেরিকে মনের হাসপাতাল হিসেবে অভিহিত করেছেন। কারণ লাইব্রেরিতে এসে মানুষ মনের পরিপূর্ণতা অর্জন করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। নিজের পছন্দ অনুসারে বই পড়ার ফলে যথার্থ বিকাশ সাধিত হয়। জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে খাপ-খাইয়ে চলার মানসিকতা অর্জিত হয়। ফলে প্রগতিশীল জীবনধারার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারে। কারণ স্বশিক্ষিত মানুষ সব সময় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত মানুষের তুলনায় অনেক বেশি বাস্তব বুদ্ধিসম্পন্ন এবং প্রগতিশীল মানসিকতার অধিকারী হয়। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে স্বেচ্ছায় জ্ঞানচর্চাকে বেশি প্রাধান্য দিয়েছেন। কেননা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিদ্যাদানের চেয়ে বিদ্যা গেলানো হয় বেশি। যার দরুন প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে যে ব্যক্তি ডিগ্রি নিয়ে বের হয় তার মধ্যে আর প্রাণশক্তি থাকে না। সে সমৃদ্ধ হওয়ার পরিবর্তে আরও ফতুর হয়ে বেরিয়ে আসে। যার ফলে প্রগতিশীল এই জগতের সঙ্গে তাল মিলিয়ে সে চলতে পারে না।বর্তমানে এই প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে চাইলে শুধু উদরপূর্তির বিদ্যা লাভ করলে চলবে না। বই পড়ে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করতে না পারলে মুখ থুবড়ে পড়ে যেতে হবে। এই কথাটাই মূলত 'বই পড়া' প্রবন্ধের মূল সুর। উদ্দীপকেও দেখা যায়, সোহান সিলেবাসের বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়েছে বলে সে শুভ্র চিন্তার অধিকারী হয়েছে, আবার কাঙ্ক্ষিত ইচ্ছাও পূর্ণ হয়েছে। তাই বলা যায়, প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের সোহানের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের সোহানের শুভ্র চিন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর