"উদ্দীপকের বিষয়বস্তু 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষ বর্ণনা মাত্র”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে লেখক স্কুল-কলেজের শিক্ষার সমালোচনা, লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা এবং বই পড়ার যে গুরুত্ব নির্দেশ করেছেন তা পরিপূর্ণভাবে উদ্দীপকে প্রকাশ পায়নি বলে "উদ্দীপকের বিষয়বস্তু 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষ বর্ণনা মাত্র" উক্তিটি যথার্থ।'বই পড়া' প্রবন্ধের লেখকের মতে বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই। বই পড়লে মানুষের মনের দারি রক্ষা হয়। আর মনের দাবি রক্ষা না হলে আত্মা বাঁচে না। স্কুল-কলেজে যে শিক্ষা প্রচলিত তাতে আত্মার মৃত্যু ঘটে। এখানে বিদ্যে গেলানোর মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় তাতে সাহিত্যচর্চার সুযোগ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়। এই বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনীশক্তির হ্রাস করা। লেখকের এসব আলোচনা উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকের আনিকার বই পড়ার প্রতি প্রবল ঝোঁক দেখা যায়। পাঠ্যবইয়ের বাইরে সে কবিতা, উপন্যাস, সাইন্স ফিকশন, গোয়েন্দা কাহিনি ইত্যাদি বিষয়ে জানতে আগ্রহী। তার এই আগ্রহকে তার বাবাও সমর্থন করে তাকে এই ব্যাপারে সহায়তা করেন। 'বই পড়া' প্রবন্ধেও লেখক এই সাহিত্যচর্চার বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন। তবে এটি প্রবন্ধের একটি খণ্ডিত অংশ মাত্র। এই বিষয়টি ছাড়াও প্রবন্ধে আরও অনেক বিষয় প্রতিফলিত হতে দেখা যায়।'বই পড়া' প্রবন্ধে লেখক প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সমালোচনা করেছেন। তিনি মনে করেন এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বিদ্যা অর্জনের পরিবর্তে আরও ক্ষতিগ্রস্ত হয়। প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটি, অসংগতি, অপূর্ণতা, অতীতের শিক্ষাব্যবস্থা, শিক্ষাগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। আর সেই জন্য তিনি বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। পাশাপাশি প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা, জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ার গুরুত্বও তুলে ধরেছেন, যা উদ্দীপকে নেই। তাই উল্লিখিত বিষয়গুলোর আলোকে একথা বলা যায়, প্রশ্নে প্রদত্ত উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের বিষয়বস্তু 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষ বর্ণনা মাত্র”- উক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর