উদ্দীপকের সোহানের বাবার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সোহানের বাবার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা হলো বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করা।'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো মানুষকে পরিপূর্ণ করে গড়ে তুলতে পারে না। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যবইয়ের বাইরে তেমন কিছুই পড়ানো হয় না। ফলে জীবন সমৃদ্ধ হয় না। এজন্য প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি আরও নানা বই পড়ে নিজেকে সমৃদ্ধ করতে হয়। উদ্দীপকের সোহানের বাবা তার ছেলে সোহানকে পাঠ্যবইয়ের পাশাপাশি আরও নানা ধরনের বই পড়তে উদ্বুদ্ধ করেন। বাবার এমন অনুপ্রেরণায় সোহান শুভ্র চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক আসলে এই বিষয়টিরই অবতারণা করেছেন। সেখানে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো আমাদের উদরপূর্তির ব্যবস্থা করে কিন্তু নিজেকে সমৃদ্ধ করতে চাইলে পাঠ্যের বাইরে পাঠকের নিজ পছন্দের বই পড়ার উপায়ান্তর নেই, যা'মূলত বই পড়ার গুরুত্বকে ইঙ্গিত করে। তাই বলা যায়, সোহানের বাবার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা হলো বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সোহানের বাবার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর