উদ্দীপকের হাবীব রহমানের কথায় 'বই পড়া' প্রবন্ধের মূল চেতনারই যথার্থ প্রতিফলন ঘটেছে। – মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে লেখকের যুক্তিতে বই পড়ার যে গুরুত্ব প্রকাশ পেয়েছে তার সঙ্গে সংগতিপূর্ণ বলে উদ্দীপকের হাবীব রহমানের কথায় 'বই পড়া' প্রবন্ধের মূল চেতনারই যথার্থ প্রতিফলন ঘটেছে" মন্তব্যটি যৌক্তিক।'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন- পই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই। পাঠ্যবইয়ের বাইরে বই পড়ে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করতে পারে। তিনি বলেছেন, সাহিত্যচর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে সন্দেহ করে, তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজারদর নেই। এ কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষিতরা অর্থকেই প্রাধান্য দিয়ে থাকে। প্রকৃত শিক্ষা ও শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ বলে অর্থকেই জীবনের একমাত্র বিষয় মনে করে। অর্থকরী নয় এমন সবকিছুকেই তারা অনর্থক বলে বিবেচনা করে। তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরের প্রকৃত শিক্ষাকে অর্থ ও সময়ের অপচয় মনে করে। উদ্দীপকের মিসেস তামিমা মনে করেন প্রাতিষ্ঠানিক বইয়ের বাইরে অন্য কোনো বই পড়া সময় ও অর্থের অপচয় মাত্র। কিন্তু তার স্বামী হাবীব রহমান স্ত্রীর এই ধারণার ঘোর বিরোধী। তিনি তার মেয়ের জন্য জীবনী, গল্প, উপন্যাস এসব অপ্রাতিষ্ঠানিক বই কিনে দেওয়াতে কখনো আপত্তি করেন না। তিনি বলেন- মনের বিকাশের জন্য, আলোকিত হওয়ার জন্য সাহিত্যচর্চার বিকল্প নেই। আলোচ্য প্রবন্ধটিতে লেখক আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটি, অসংগতি, অপূর্ণতা, অতীতের শিক্ষাব্যবস্থা, শিক্ষাগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সাহিত্যচর্চার গুরুত্ব, বই পড়ার গুরুত্ব ইত্যাদি দিক তুলে ধরেছেন। 'বই পড়া' প্রবন্ধের সারকথা হচ্ছে বই পড়ে এবং সাহিত্যচর্চার মাধ্যমে জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলা। উদ্দীপকের হাবীব রহমানের বক্তব্যে এই চেতনাই প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের হাবীব রহমানের কথায় 'বই পড়া' প্রবন্ধের মূল চেতনারই যথার্থ …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর