উদ্দীপকে কালামের বাবা ও অন্যান্য আত্মীয়দের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের যে ভাব ফুটে উঠেছে- তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কালামের বাবা ও অন্য আত্মীয়দের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের যে ভাব ফুটে উঠেছে সেটি হলো লেখাপড়া করা হয় শুধু অর্থ উপার্জনের জন্য। 'বই পড়া' প্রবন্ধে লেখক স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছেন। কারণ স্কুল-কলেজের এ শিক্ষা ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার শক্তিও নষ্ট করে দেয়। মানুষ যখন অর্থ উপার্জনের জন্যেই পড়াশোন! করে তখন তার মধ্যে কোনো প্রাণশক্তি থাকে না, একেবারে শূন্য হয়ে যায়। এর কারণ বর্তমান শিক্ষাব্যবস্থায় স্কুল-কলেজে শিক্ষার্থীদের যে শিক্ষা দেওয়া হয় তা তাদের জোর করে গেলানো হয়। এতে তারা অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত হয়, মনের স্ফূর্তি তাতে থাকে না। ফলে তারা সুশিক্ষিত হওয়ার সুযোগ থেকে দূরে সরে গিয়ে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত থাকে। উদ্দীপকে দেখা যায়, কালাম পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়তে ভালোবাসে। অবসর সময়ে সে নানা রকম বই পড়ে। তার মা তাকে কখনো বাধা দেয় না, অথচ বাবাসহ অন্য আত্মীয়স্বজন বিষয়টি ভালোভাবে দেখেন না। তারা মনে করেন ভালো ফলাফল করে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু পাঠ্যবই পড়াই বাঞ্ছনীয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক এ ধরনের চিন্তার সমালোচনা করেছেন। শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যম মনে করলে কেউ সুশিক্ষিত হতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকে কালামের বাবা ও অন্য আত্মীয়দের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধে বর্ণিত শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ভাবার দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে কালামের বাবা ও অন্যান্য আত্মীয়দের মানসিকতায় 'বই পড়া' প্রবন…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর