উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক তথা নগদ বাজার দরের দিকটি প্রতিফলিত হয়েছে।'বই পড়া' প্রবন্ধের লেখকের মতে সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। যে মানুষ স্কুল-কলেজের শিক্ষাই শুধু নয়, নিজ অনুসন্ধিৎসা ও আগ্রহে জ্ঞানের নানা বিষয়ে অবগাহন করেন তিনি সুশিক্ষিত। এই শিক্ষা নিজে নিজে অর্জন করতে হয়। যারা শিক্ষার দ্বারা আর্থিক লাভের কথা ভাবেন তারা প্রকৃত শিক্ষিত নন। তাদের মধ্যে মনুষ্যত্ববোধের জাগরণে সুশিক্ষা নেই। এ কারণে অনেকেই প্রকৃত শিক্ষাকে অবজ্ঞা করে এবং অর্থলাভের উপায়কেই শিক্ষার মূল উদ্দেশ্য বলে মনে করে। তারা জ্ঞানচর্চা, সাহিত্যচর্চাকে গ্রহণ না করে বর্জন করে। বই কেনা এবং পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়াকে নিরর্থক মনে করে। কারণ তাদের যুক্তিতে শিক্ষার মূল উদ্দেশ্য অর্থ লাভ, জ্ঞান লাভ নয়। উদ্দীপকের মিসেস তামিমা মেয়ের প্রাতিষ্ঠানিক বই ছাড়া অন্য কোনো বই পড়াকে সময় আর অর্থের অপচয় মনে করেন। মেয়ের হাতে কোনো গল্প-উপন্যাস দেখলেই ঘোর আপত্তি তার। তিনি মনে করেন ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল, এরপর ভালো চাকরি পাওয়া-এটাই জীবনের সফলতা। 'বই পড়া' প্রবন্ধে এ ধরনের মানুষ সম্পর্কে লেখক বলেছেন যে তারা মহাভ্রান্তির মধ্যে আছে। তিনি বলেন, যে আমাদের শিক্ষিত সমাজে এমন কিছু মানুষ আছে যারা অর্থের উপর লোলুপদৃষ্টি দেয়। সাহিত্যচর্চার সুফল সম্পর্কে তারা সন্দিহান। তারা মনে করে সাহিত্যচর্চায় কোনো লাভ নেই। লেখক মনে করেন, তাদের এই ধারণা মূলত মহাভ্রান্তি। উদ্দীপকের মিসেস তামিমার মধ্যেও ঠিক এই দিকটিই ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর