তিতলীর মতো শিক্ষার্থীরাই প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। 'বই পড়া' প্রবন্ধ অনুসারে বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে লেখক সুশিক্ষিত মানুষ যে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারার কথা বলেছেন সেই দিক বিবেচনায় তিতলীর মতো শিক্ষার্থীরাই প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।'বই পড়া' প্রবন্ধে লেখক বাঙালির মনে বই পড়ার আগ্রহ জাগিয়ে তুলতে চেয়েছেন, যাতে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। পাঠ্যবইয়ের বাইরে ইচ্ছেমতো বই পড়ে বিভিন্নমুখী জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রগতিশীল চিন্তার অধিকারী হয়। ফলে তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করে। 'বই পড়া' প্রবন্ধে লেখকের মতে- সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। আর স্বশিক্ষিতরা প্রগতিশীল চেতনার অধিকারী হয়ে জগতের সঙ্গে তাল মিলিয়ে চলে। বই পড়ার মাধ্যমে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণেই তা সম্ভব হয়। উদ্দীপকের তিতলী পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়ে। সে লাইব্রেরিতে যায় বিভিন্ন বই পড়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে; তা না হলে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বিভিন্নমুখী জ্ঞান অর্জন। সেই বিবেচনায় তিতলির বই পড়ার দিকটি গুরুত্বপূর্ণ। 'বই পড়া' প্রবন্ধেও লেখক বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। একজন মানুষ শিক্ষিত হয়ে ওঠে স্বশিক্ষার মাধ্যমে, আর স্বশিক্ষার অন্যতম বিষয় হলো বই পড়া। লেখকের মতে মনের প্রসারতার জন্য এবং যথার্থ শিক্ষিত হতে হলে বই পড়তে হবে। স্বেচ্ছায় লাইব্রেরিতে গিয়ে বই পড়ার মাধ্যমেই যথার্থ শিক্ষিত হয়ে ওঠা সম্ভব।'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন ধরনের বইয়ের সংস্পর্শে এসে মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠার কথা বলেছেন। বই পড়ার মাধ্যমে মানুষ অজানাকে জানার সুযোগ পায়, যা উদ্দীপকের তিতলীর কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পেয়েছে। এই বিচারে তার মতো শিক্ষার্থীরাই প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
তিতলীর মতো শিক্ষার্থীরাই প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর