উদ্দীপকের রাফির মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাফির মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক তথা নগদ বাজার দরের দিকটি প্রতিফলিত হয়েছে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলা। সেই জাগরণ ঘটাতে না পারলে সেটাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। প্রকৃত শিক্ষা অর্জনের জন্য তাই জ্ঞান অর্জন করতে হয়। বই পড়ার মাধ্যমে সেই জ্ঞান অর্জন করা যায়। উদ্দীপকে একজন ছাত্রের মানসিকতা এবং একজন শিক্ষকের প্রকৃত জ্ঞান অর্জনের পরামর্শের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে দশম শ্রেণির ছাত্র রাফির পাঠ্যবই ছাড়া অন্য কোনো বই না পড়ার মানসিকতা প্রকাশ পেয়েছে। সে বিশ্বাস করে অন্য বই পড়ে কোনো লাভ নেই। তার এই মানসিকতা 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের নগদ বাজারদরের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক এ প্রবন্ধে এমনই এক শ্রেণির মানুষের মানসিকতার কথা বলেছেন। তিনি বলেছেন যে, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অনুধাবণ করতে পারে না। তাই অর্থকরী নয় এমন সবকিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। জ্ঞান অর্জনের মাধ্যমে সার্বিক উন্নতি ও আত্মিক মুক্তি তাদের কাম্য নয়। এদিক থেকে উদ্দীপকের রাফির মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রাফির মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর