উদ্দীপকের তিতলীর মায়ের ধারণা 'বই পড়া' প্রবন্ধের কোন দিককে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তিতলীর মায়ের ধারণা 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক তথা নগদ বাজারদরের দিককে ইঙ্গিত করে। 'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন। তাঁর মতে এ ধরনের শিক্ষা ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। অন্যদিকে লাইব্রেরিতে গিয়ে লোকে স্বেচ্ছায় ও স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। এ কারণে তিনি লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন। নোট মুখস্থ করে পাশ করে চাকরির জন্য সবাই শিক্ষার বস্তুগত চাহিদা পূরণের প্রতি লালায়িত। শিক্ষার মাধ্যমে জ্ঞানার্জনের কথা ব্যতিরেকে মানুষ অর্থ উপার্জনে বেশি আগ্রহী। তারা ভাবে যে শিক্ষা তাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর করবে। কারণ প্রচলিত শিক্ষাব্যবস্থা তাদের জ্ঞান উপার্জন অপেক্ষা অর্থ উপার্জন করতে শেখায়। উদ্দীপকের তিতলী পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পাঠ করায় তার মা ভয় পান। তিনি মনে করেন তিতলী পাঠ্যবই ভালোভাবে পড়লেই ভালো ফল লাভ করবে এবং ভালো চাকরি পাবে। মায়ের এ ধারণা 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত শিক্ষার ফল লাভ বা নগদ বাজারদরের বিষয়টিকে নির্দেশ করে। এর কারণ বেশিরভাগ মানুষই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে পারে না। উদ্দীপকের মায়ের ক্ষেত্রেও তাই ঘটেছে। তিনি স্বচ্ছন্দচিত্তে বই পড়ে জ্ঞান অর্জন করার বিষয়টি বুঝতে পারেননি তাই স্কুলের সিলেবাসভুক্ত বই পড়ার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, যা মানুষের প্রকৃত শিক্ষা ও মনুষ্যত্বের জাগরণের অন্তরায়। এভাবে তিতলীর মায়ের ধারণা আলোচ্য প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক তথা নগদ বাজারদরের দিককে ইঙ্গিত করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের তিতলীর মায়ের ধারণা 'বই পড়া' প্রবন্ধের কোন দিককে ইঙ্গিত কর…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর