উদ্দীপকের আজিজ সাহেব যেন প্রমথ চৌধুরীর সার্থক প্রতিনিধি- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আজিজ সাহেব যেন প্রমথ চৌধুরীর সার্থক প্রতিনিধি- মন্তব্যটি যথার্থ। শিক্ষা হচ্ছে জীবন ও জগতের কল্যাণ সাধনে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত ব্যবহারযোগ্য জ্ঞান। শিক্ষা অর্জনের জন্য মানুষকে বই পড়তে হয়। বই পড়ার মাধ্যমেই মানুষ জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পারে। কারণ প্রকৃত শিক্ষা স্বশিক্ষার মাধ্যমেই অর্জিত হয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেছেন। তিনি প্রচলিত শিক্ষাব্যবস্থা কীভাবে আমাদের হৃদয়বৃত্তিকে নষ্ট করে দেয় সেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি স্কুল-কলেজে শিক্ষার্থীদের পাঠ্যবই মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ করে ফেলে সৃষ্টিশীলতাকে নষ্ট করার কথা বলেছেন। এসব হীন অবস্থা থেকে উত্তরণের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই পড়ার প্রতি তিনি বিশেষ জোর দিয়েছেন। যাতে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। লেখকের এ দিকটি উদ্দীপকের আজিজ সাহেবের চিন্তাধারায় প্রতিফলিত হয়েছে। তিনি প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য দশম শ্রেণির ছাত্র রাফিকে পাঠ্যপুস্তকের বাইরে আরও বই পড়ার পরামর্শ দিয়েছেন। 'বই পড়া' প্রবন্ধে লেখক যথার্থ শিক্ষিত হয়ে মনের প্রসার ঘটানোর জন্য বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে গুরুত্ব দিয়েছেন। কারণ মানুষ সেখানে পছন্দমতো বই পাঠ করে জ্ঞান অর্জন করে। লেখকের সঙ্গে উদ্দীপকের আজিজ সাহেবের পরামর্শ একসূত্রে গাঁথা। তিনি দশম শ্রেণির ছাত্র রাফিকে পাঠ্যবইয়ের পাশাপাশি আরও অনেক ধরনের বই পড়ার পরামর্শ দিয়েছেন। তাতে সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের আজিজ সাহেব যেন প্রমথ চৌধুরীর সার্থক প্রতিনিধি- মন্তব্যটি …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর