উদ্দীপকের তিতলীর মায়ের ধারণা 'বই পড়া' প্রবন্ধের কোন দিককে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তিতলীর মায়ের ধারণা 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক বা নগদ বাজারদরের দিককে ইঙ্গিত করে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্ববোধের জাগরণ। সেই জাগরণ না ঘটলে সেটাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। বই পড়ার মাধ্যমে স্বচ্ছন্দচিত্তে সেই শিক্ষা গ্রহণ করা যায়। উদ্দীপকের তিতলী পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পাঠ করায় তার মা মনে করেন তিতলী পাঠ্যবই ভালোভাবে পড়লেই ভালো ফল লাভকরবে এবং ভালো চাকরি পাবে। মায়ের এ ধারণা 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত শিক্ষার ফল লাভ বা নগদ বাজারদরের বিষয়টিকে নির্দেশ করে। এর কারণ বেশিরভাগ মানুষই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে পারে না। উদ্দীপকের মায়ের ক্ষেত্রেও তাই ঘটেছে। তিনি স্বচ্ছন্দচিত্তে বই পড়ে জ্ঞান অর্জন করার বিষয়টি বুঝতে পারেননি তাই স্কুলের সিলেবাসভুক্ত বই পড়ার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, যা মানুষের প্রকৃত শিক্ষা ও মনুষ্যত্বের জাগরণের অন্তরায়। এভাবে তিতলীর মায়ের ধারণা আলোচ্য প্রবন্ধের শিক্ষার ফল লাভের দিক তথা নগদ বাজারদরের দিককে ইঙ্গিত করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের তিতলীর মায়ের ধারণা 'বই পড়া' প্রবন্ধের কোন দিককে ইঙ্গিত কর…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর