শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে কি? উত্তরের সপক্ষে যুক্তিপূর্ণ মতামত দাও।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে যথার্থ জ্ঞান অর্জনের যে প্রত্যাশা করেছেন তার সঙ্গে মিলে যাওয়ায় শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে।'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন “যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাড়েও ভবানী।” এ জন্য তিনি লাইব্রেরিতে নিজের ইচ্ছা মতো বই পড়ে জ্ঞানভান্ডার পূর্ণ করতে বলেছেন। স্কুল-কলেজের প্রচলিত পরীক্ষা পাশের জন্য নোট মুখস্থ তথা গেলানো বিদ্যা শিক্ষার্থীকে আত্মিকভাবে দুর্বল করে ফেলে। তারা পাঠ্যবইয়ের বাইরে বই পড়তে অনীহা প্রকাশ করে। প্রাবন্ধিক এ ধরনের মানসিকতার বিরোধিতা করেছেন। তিনি লাইব্রেরি প্রতিষ্ঠা, বই পড়া এবং সাহিত্যচর্চার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রত্যাশা করেছেন। উদ্দীপকের শৈলবালা ছেলের শিক্ষার ব্যাপারে ছেলের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন। পাঠ্যপুস্তকের বাইরে ছেলে যেন আরও বই পড়তে পারে সেজন্য লাইব্রেরি থেকে বই এনে পড়তে দিয়েছেন। এতে পড়ার প্রতি ছেলের আগ্রহ ও মানসিক প্রফুল্লতা বেড়ে যায়। উদ্দীপকে শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে। তিনি শিক্ষার মানোন্নয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন; কারণ লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় বিচিত্র ধরনের বই পড়ে। এতে মানুষের মনের সংযোগ থাকে। আনন্দের মধ্য দিয়ে শিখলে মানসিক বিকাশ সাধন হয়। শৈলবালা সন্তানের জন্য লাইব্রেরি থেকে বই এনেছেন। আর বই পড়ার জন্য লাইব্রেরির বিকল্প নেই। উদ্দীপকের শৈলবালা সন্তানের শিক্ষার জন্য পাঠ্যবইয়ের বাইরে ছেলের পছন্দ অনুযায়ী বই এনে দিয়েছেন। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক প্রকৃত শিক্ষার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। তাই বলা যায়, শৈলবালার মানসিকতায় শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রাবন্ধিক প্রমথ চৌধরীর প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর