উদ্দীপকের মাইশার মায়ের কোন দিকটি 'বই পড়া' প্রবন্ধে ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাইশার মায়ের শিক্ষার ফললাভের দিকটি 'বই পড়া' প্রবন্ধে ফুটে উঠেছে। জ্ঞানচর্চার জন্য বই পড়া একান্ত জরুরি। কিন্তু কিছু মানুষ মনে করে পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার কোনো প্রয়োজন নেই। তাদের কাছে শিক্ষার নগদ বাজারদরটাই মুখ্য। উদ্দীপকের মাইশা দশম শ্রেণির ছাত্রী। তার স্কুলের প্রধান শিক্ষক তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি-অন্যান্য জীবনমুখী বই পড়তে উৎসাহিত করেন। প্রধান শিক্ষকের এ উপদেশবাণী মাইশার মা শুনে মাইশাকে ধমক দেন এবং শুধু পাঠ্যবই পড়ে ভালো ফলাফল অর্জন করতে বলেন। মাইশার মায়ের এ আচরণে 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত শিক্ষার ফললাভ বা নগদ বাজারদরের বিষয়টি ফুটে উঠেছে। প্রবন্ধে বলা হয়েছে- আমরা সব সময় শিক্ষার ফল লাভের জন্য উদ্বাহ্। আমরা বিশ্বাস করি শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই যা মাইশার মায়ের আচরণে প্রকাশ পেয়েছে। এইভাবেই উদ্দীপকের মাইশার মায়ের শিক্ষার ফললাভের দিকটি আলোচ্য প্রবন্ধে ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মাইশার মায়ের কোন দিকটি 'বই পড়া' প্রবন্ধে ফুটে উঠেছে? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর