উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডে 'বই পড়া' প্রবন্ধের কোন বিষয়টির ছায়াপাত ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডে 'বই পড়া' প্রবন্ধের জোর করে বিদ্যা গেলানোর বিষয়টির ছায়াপাত ঘটেছে।'বই পড়া' প্রবন্ধে লেখক স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বলেছেন, পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। তার মতে যে শিক্ষা শিক্ষার্থীকে মানসিক বিকাশে সহায়তা করে না বরং তাকে আত্মিকভাবে নির্জীব করে ফেলে সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। স্কুল-কলেজে শিক্ষা চাপিয়ে দেওয়া হয়, পরীক্ষায় পাশের জন্য নোট মুখস্থ করিয়ে শিক্ষার্থীদের জোর করে বিদ্যে গেলানো হয়। লেখক এ ধরনের শিক্ষার বিরোধিতা করেছেন। তিনি লাইব্রেরিতে গিয়ে নিজের মর্জিমাফিক বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনের কথা বলেছেন। উদ্দীপকের মোহিনীদেবীর ছেলে অমিত পঞ্চম শ্রেণিতে পড়ে। অমিতের ইচ্ছা না থাকলেও মা খেলাধুলার পরিবর্তে পড়াশোনা করতে চাপ প্রয়োগ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডের সঙ্গে 'বই পড়া' প্রবন্ধের স্কুল-কলেজের শিক্ষাব্যবস্থায় মিল আছে। শিক্ষা মানুষ আনন্দের সঙ্গে ও স্বেচ্ছায় গ্রহণ করে। ফলে মানুষের মানসিক ও আত্মিক বিকাশ সাধিত হয়। মূল্যবোধের শিক্ষাই প্রকৃত শিক্ষা। অথচ বাড়িতে নিজের ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত চাপ দিয়ে পড়ানোয় উদ্দীপকের অমিত যেমন অসুস্থ হয়ে পড়ে তেমনই স্কুল-কলেজে জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা শেষে ছাত্রদের আপন বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। এভাবে উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডে আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় ছাত্রদের জোর করে বিদ্য গেলানোর বিষয়টির ছায়াপাত ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডে 'বই পড়া' প্রবন্ধের কোন বিষয়টির ছায়…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর