উদ্দীপক (ii)-এ 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের সম্পূর্ণ প্রকাশ ঘটেছে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপক (ii)-এ 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের সম্পূর্ণ প্রকাশ ঘটেছে। একজন আদর্শ গুরু তার শিষ্যকে বিদ্যা অর্জনের পথ দেখিয়ে দেন। শিষ্যের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলেন। তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তুলতে সক্ষম হয়। উদ্দীপক (ii)-এ জ্ঞানচর্চার জন্য লাইব্রেরির ভূমিকা ও গুরুত্বকে তুলে ধরা হয়েছে। কেননা লাইব্রেরি হচ্ছে নানা বিষয়ের জ্ঞানের ভাণ্ডার। এখানে জ্ঞানের আধার অসংখ্য বই সংরক্ষিত থাকে। জ্ঞানচর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। পাঠক এখান থেকে ইচ্ছামতো বই পড়ে জ্ঞানার্জন করতে পারে। এটি ব্যবহার করে জ্ঞানান্বেষী ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারে। বই পড়া ছাড়া যেমন সাহিত্যচর্চা সম্ভব নয় তেমনি বই পড়ে জ্ঞানার্জনের জন্য লাইব্রেরির বিকল্প নেই। 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবই উদ্দীপক (ii)-এ প্রতিফলিত হয়েছে। লেখকের মতে, লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কিছু কম নয়। একটি লাইব্রেরি মনমানসিকতার উন্নতি ও মনোজগতের পরিবর্তনের শ্রেষ্ঠ ক্ষেত্র। লাইব্রেরি বই পড়ার এবং মানবিক বিকাশের মূল্যবান উৎস। মনকে সতেজ, সুস্থ ও সবল রাখার জন্য। আত্মার তুষ্টির জন্য বই পড়া দরকার। ভালো মানের বই মানুষকে উদার হতে শিক্ষা দেয়, এই বই পড়ার জন্য তাকে লাইব্রেরিতে যেতে হবে। উদ্দীপক (ii)-এ সে ব্যাপারেই গুরুত্বারোপ করা হয়েছে। সুতরাং বই পড়ে জ্ঞানার্জন করা, লাইব্রেরি ব্যবহার করা, লাইব্রেরিকে মনের হাসপাতাল বলা ইত্যাদি যুক্তিতে আমি মনে করি উদ্দীপক (ii)-এ আলোচ্য প্রবন্ধের লেখকের সম্পূর্ণ মনোভাব প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (ii)-এ 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের সম্পূর্ণ প্রকাশ …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর