উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে 'বই পড়া' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি কী? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে 'বই পড়া' প্রবন্ধের নিজ উদ্যোগে স্বশিক্ষিত হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বই পড়ার মাধ্যমে স্বশিক্ষিত হওয়ার কথা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। নিজের প্রচেষ্টাতে শিক্ষা গ্রহণ করতে হয়। কারণ সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। যিনি সুশিক্ষা গ্রহণ করেন তিনিই সুশিক্ষিত। আর নিজ প্রচেষ্টাতে শিক্ষিত হওয়ার জন্যই তিনি স্বশিক্ষিত। শুধু স্কুল-কলেজের পাঠ্যবই পড়েই শিক্ষিত হওয়া যায় না। এজন্য পাঠ্যবহির্ভূত অন্যান্য বই পড়তে হয়। তাই নিজ উদ্যোগে অন্যান্য বই পড়েই স্বশিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিক। কেননা স্বশিক্ষিত হওয়ার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। উদ্দীপকে আরশি সাহিত্য আড্ডায় প্রতিদিন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে শিশুদের পাঠ উপযোগী বই পড়ার কথা বলা হয়। উক্ত আলোচনায় ফারুক স্যার নিজের অন্তরাত্মাকে বিকশিত করার জন্য নিজ আগ্রহে শিক্ষা লাভ করার কথা বলেছেন। কারণ নিজ আগ্রহে শিক্ষা লাভ না করলে কেউ ভালোভাবে শিক্ষিত হতে পারবে না। অর্থাৎ নিজের প্রচেষ্টাতে শিক্ষা লাভ করতে পারলেই স্বশিক্ষিত হওয়া সম্ভব। 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকও একই কথা বলেছেন। তাই বলা যায়, উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে 'বই পড়া' প্রবন্ধের স্বশিক্ষিত হওয়ার দিকটির সাদশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ফারুক স্যারের মন্তব্যের সঙ্গে 'বই পড়া' প্রবন্ধের সাদৃশ্য…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর